A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘p, q, r…’ কুমিল্লা জিলা স্কুল ২০২৬ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৫🏢 প্রতিষ্ঠান: কুমিল্লা জিলা স্কুল📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

p, q, r প্রতীকী অর্থে ব্যবহৃত।

উত্তর:

অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন (H) পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয়, তাকে অ্যালকাইল মূলক বলে।

উত্তর:

ধাতব মৌলের পরমাণুসমূহ ইলেকট্রন ত্যাগ করার কারণ সুস্থিত eবিন্যাস অর্জন করা। ধাতুসমূহের যোজ্যতা স্তরে 1,2 বা 3 টি e থাকায় এরা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের eবিন্যাস অর্জনের মাধ্যমে ধাতুর সুস্থিতিশীলতা বৃদ্ধি পায়।

উত্তর:

উদ্দীপকের P মৌলটি সালফার (S)। কেননা মৌলটির যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস S(16)[Ne]3s23p4। সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নিচে ব্যাখ্যা করা হলো-

অধাতব মৌলের যোজ্যতা স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাকে ঐ মৌলের যোজনী বলে। সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সালফার (S) এর স্বাভাবিক ও উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, 

S(16)=1 s22 s22p63 s23px23py13pz1 যোজনী 2

 * S(16)=1 s22 s22p63 s23px13py13pz13 dxy1 যোজনী 4

 * S(16)=1 s22 s22p63s13px13py13pz13dxy13dyz1 যোজনী 6

স্বাভাবিক অবস্থায় সালফারের যোজনী-2 হলেও উত্তেজিত অবস্থায় যোজনী 4,6 হয়। যে মৌলের একাধিক যোজনী বিদ্যমান সে মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যেহেতু সালফারের একাধিক যোজ্যতা (2,4,6) বিদ্যমান, তাই এটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, q ও r মৌলদ্বয় যথাক্রমে ম্যাগনেসিয়াম (Mg) এবং ক্যালসিয়াম (Ca)। Mg এবং Ca পর্যায় সারণির 2 নং গ্রুপের মৌল অর্থাৎ এরা একই গ্রুপের মৌল। রাসায়নিক বিক্রিয়াসহ বিশ্লেষণ করা হলো-

এসিডের সাথে বিক্রিয়া : Mg এবং Ca উভয় মৌলই এসিড ( HCl ) এর সাথে বিক্রিয়া করে লবণ ও H2 উৎপন্ন করে।

Mg+2HClMgCl2+H2

Ca+2HClCaCl2+H2

পানির সাথে বিক্রিয়া : Mg এবং Ca মৌল গরম পানির সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোঅক্সাইড ও H2 গ্যাস উৎপন্ন করে।

Mg+H2OMgO+H2

Ca+2H2OCa(OH)2+H2

হ্যালোজেনের সাথে বিক্রিয়া : Mg ও Ca উভয় মৌলই হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে।

Mg+Cl2MgCl2

Ca+Cl2CaCl2

H2 এর সাথে বিক্রিয়া : Mg ও Ca উভয় মৌল H2 এর সাথে বিক্রিয়ায় ধাতব হাইড্রাইড গঠন করে।

Mg+H2MgH2

Ca+H2CaH2

সুতরাং বলা যায়, Mg ও Ca একই ধর্ম প্রদর্শন করে। এ কারণে এরা একই গ্রুপের মৌল।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘p, q, r…’ কুমিল্লা জিলা স্কুল ২০২৬ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”