A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ সিলেট বোর্ড ২০২৩ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৪০🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রটি লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন একদল জীবকে (উদ্ভিদ, প্রাণী) বোঝায় যারা নিজেদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্যদলের সদস্যের সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অনেক সময় একটি প্রজাতির সদস্যদের মধ্যে বেশ উল্লেখযোগ্য অঙ্গসংস্থানিক পার্থক্য থাকায় তাদের শ্রেণিকরণের ক্ষেএে উপপ্রজাতিক পদ ব্যবহার করা হয় । এ সব সদস্যকে একটি নির্দিষ্ট প্রজাতির উপপ্রজাতি হিসাবে গণ্য করা হয় । একটি নির্দিষ্ট প্রজাতির উপপ্রজাতির যৌনমিলেনর মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম উপপ্রজাতির নামকরনে তিনটি পদ ব্যবহার করা হয় । জীবের যে নামকরণ পদ্ধতিতে তিনটি পদ সমন্বয়ে নামকরণ করা হয়, তাকে ত্রিপদ নামকরণ বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রদর্শিত চিত্রের বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে, এটি প্রাণিজগতের সবচেয়ে উন্নত পর্ব Chordata-এর বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত ৷ নিচে Chordata পর্বের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো-

কর্ডাটা পর্বের প্রাণীদের জীবনের প্রাথমিক পর্যায়ে অথবা সারাজীবন চারটি মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে৷ যথা-

১. পৃষ্ঠীয় ফাপা ও নলাকার স্নায়ুরজ্জু ৷

২. স্নায়ুরজ্জু নিচ দিয়ে প্রসারিত একটি দণ্ডাকৃতির ও স্থিতিস্থাপক নটোকর্ড ৷

৩. গলবিলীয় ফুলকা রন্ধ এবং

৪. পায়ু পশ্চাৎ লেজ ।

চারটি অনুপম বৈশিষ্ট্য ছাড়াও কর্ডাটাদের নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান-

১. দেহ ত্রিস্তর বিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং প্রকৃত সিলোমযুক্ত।

২. দেহে অন্তঃখণ্ডায়ন বিদ্যমান।

৩. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, হৃৎপিন্ড অঙ্কীয় এবং হেপাটিক পোর্টালতন্ত্র বিদ্যমান লোহিতকণিকায় হিমোগ্লোবিন থাকে ।

৪. এন্ডোস্টাইল অথবা থাইরয়েড গ্রন্থি বিদ্যমান এবং পরিপাকতন্ত্রে পাকস্থলি ও তন্ত্র সুনির্দিষ্টভাবে পৃথক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটি হলো নিরেট নটোকর্ড ৷ নটোকর্ডের ওপর ভিত্তি করে Chordata পর্বকে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে। যথা- ১. Urochordata ২. Cephalochordata ও ৩. Vertebrata । নিচে এ উপপর্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হলো-

 

Urochordata উপপর্বের বৈশিষ্ট্য:

১. পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড থাকে।

২. দেহ টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত।

৩. পরিণত প্রাণী নিশ্চল: নিমজ্জিত বস্তুর সঙ্গে আটকে থাকে কিন্তু লার্ভা মুক্ত সাতারু।

৪. গলবিল বৃহৎ থলির মতো, এর প্রাচীর-এ অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান থাকে ।

৫. উভলিঙ্গ জীবনচকে ট্যাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান৷

Cephalochordata উপপর্বের বৈশিষ্ট্য:

১. এদের লার্ভা ও পরিণত প্রাণীতে নটোকর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত প্রসারিত ৷

২. এদের সারাজীবন নটোকর্ড বিদ্যমান থাকে।

৩. গলবিলে ফুলকারন্ধ থাকে৷

Vertebrataউপপর্বের বৈশিষ্ট্য:

১. নটোকর্ড কোমলাস্থি বা অস্থি নির্মিত মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।

২. পৃষ্ঠীয় স্নায়ুরজ্জ্র সম্মুখপ্রান্ত রূপান্তরিত হয়ে মস্তিষ্ক গঠন করে এবং বাকি অংশ সুষুন্নাকাণ্ডে পরিণত হয়। কঙ্কাল সম্মূখপ্রান্তে পরিবর্তিত হয়ে করোটি গঠনের মাধ্যমে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে ।

৩. মাছ ও আ্যামফিবিয়ান লার্ভাতে গলবিলীয় ফুলকারন্ধ থাকলেও পূর্ণাঙ্গ স্থলচর প্রাণীতে এগুলো ইউস্টেসিয়ান নালি, মধ্যকর্ণের গহ্বর, টনসিল, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদিতে পরিণত হয়৷

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রটি লক্ষ…’ সিলেট বোর্ড ২০২৩ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”