A. Nayan
A. Nayan
28 May 2026 (4 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘প্রতিভা বিকাশ উচ্চ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: general📚 বই: বাংলা📖 ৫ম অধ্যায় : বই পড়া - প্রমথ চৌধুরী🔢 সৃজনশীল নং: ১০🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রতিভা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য জীবনমুখী বই-পুস্তক পড়ার প্রতি উৎসাহিত করেন। তিনি আরো বলেন, সাহিত্য মানুষের মনকে সুন্দর করে। আর সুন্দর মনের মানুষেরা জ্ঞানী হয়। ১০ম শ্রেণির ছাত্রী মাইশা তার মায়ের কাছে প্রধান শিক্ষকের উপদেশবাণীর কথা বললে, মা ধমক দিয়ে বলেন, আগে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন কর। তারপর অন্যান্য বই-পুস্তক পড়ার চিন্তা কর। 

উত্তর:

দর্শনের চর্চা হয় গুহায়। 

উত্তর:

'সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত' বলতে বোঝানো হয়েছে, যে-শিক্ষা নিজে স্বচ্ছন্দচিত্তে ও স্বতঃস্ফূর্তভাবে অর্জন করে।

শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভেতর থেকে মানুষ করে তোলা। যে মানুষ স্কুল-কলেজের শিক্ষাই শুধু নয়, নিজ অনুসন্ধিৎসা ও আগ্রহে জ্ঞানের নানা বিষয়ে অবগাহন করেছেন তিনি সুশিক্ষিত। এই শিক্ষা নিজে নিজে অর্জন করতে হয়। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষক কেবল শিক্ষার্থীকে পথ দেখাতে পারেন, শিক্ষার মাধ্যমে মানুষ মনুষ্যত্ব অর্জন করে সমাজের কল্যাণ সাধন করে থাকেন। এ কারণেই সুশিক্ষিত লোককেই লেখক স্বশিক্ষিত বলেছেন। 

উত্তর:

উদ্দীপকের মাইশার মায়ের শিক্ষার ফললাভের দিকটি 'বই পড়া' প্রবন্ধে ফুটে উঠেছে।

জ্ঞানচর্চার জন্য বই পড়া একান্ত জরুরি। কিন্তু কিছু মানুষ মনে করে পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার কোনো প্রয়োজন নেই। তাদের কাছে শিক্ষার নগদ বাজারদরটাই মুখ্য।

উদ্দীপকের মাইশা দশম শ্রেণির ছাত্রী। তার স্কুলের প্রধান শিক্ষক তাদের পাঠ্যবইয়ের পাশাপাশি-অন্যান্য জীবনমুখী বই পড়তে উৎসাহিত করেন। প্রধান শিক্ষকের এ উপদেশবাণী মাইশার মা শুনে মাইশাকে ধমক দেন এবং শুধু পাঠ্যবই পড়ে ভালো ফলাফল অর্জন করতে বলেন। মাইশার মায়ের এ আচরণে 'বই পড়া' প্রবন্ধে প্রতিফলিত শিক্ষার ফললাভ বা নগদ বাজারদরের বিষয়টি ফুটে উঠেছে। প্রবন্ধে বলা হয়েছে- আমরা সব সময় শিক্ষার ফল লাভের জন্য উদ্বাহ্। আমরা বিশ্বাস করি শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দূর করবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই যা মাইশার মায়ের আচরণে প্রকাশ পেয়েছে। এইভাবেই উদ্দীপকের মাইশার মায়ের শিক্ষার ফললাভের দিকটি আলোচ্য প্রবন্ধে ফুটে উঠেছে। 

উত্তর:

"উদ্দীপকের প্রধান শিক্ষক যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের সার্থক প্রতিনিধি।"- মন্তব্যটি যথার্থ।

শিক্ষা হচ্ছে জীবন ও জগতের কল্যাণ সাধনে আনন্দের মধ্য দিয়ে প্রাপ্ত ব্যবহারযোগ্য জ্ঞান। শিক্ষা স্বেচ্ছায় আনন্দচিত্তে গ্রহণ করার বিষয়। শিক্ষা অর্জনের জন্য মানুষকে বই পড়তে হয়। বই পড়ার মাধ্যমেই মানুষ জ্ঞানের পরিধি বিস্তৃত করতে পারে।

'বই পড়া' প্রবন্ধে লেখক পাঠে অনীহার কারণ হিসেবে আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করেছেন। প্রচলিত শিক্ষাব্যবস্থা কীভাবে আমাদের হৃদয়বৃত্তিকে প্রস্ফুটিত না করে তা নষ্ট করে দেয় সেই দিকটি ব্যাখ্যা করেছেন। স্বশিক্ষা অর্জনের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা এবং বই পড়ার প্রতি লেখক বিশেষ জোর দিয়েছেন। যাতে শিক্ষার্থীরা তাদের রুচি ও পছন্দ অনুযায়ী বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে। লেখকের এই দিকটি উদ্দীপকের প্রধান শিক্ষকের চিন্তাধারায় প্রতিফলিত হয়েছে। তিনি প্রকৃত শিক্ষা অর্জনের জন্য মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য জীবনমুখী বই-পুস্তক পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন সাহিত্য মানুষের মন সুন্দর করে। আর সুন্দর মনের মানুষেরা জ্ঞানী হয়।

'বই পড়া' প্রবন্ধে লেখক যথার্থ শিক্ষিত হয়ে মনের প্রসার ঘটানোর জন্য বই পড়তে বলেছেন। এ কারণে তিনি লাইব্রেরিকে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ মানুষ সেখানে গিয়ে পছন্দমতো বই পড়ে জান অর্জন করে। লেখক মানসিক বিকাশ ও জ্ঞানলাভের জন্য বই পড়তে উৎসাহিত করেছেন। লেখকের সেই পরামর্শের সঙ্গে উদ্দীপকের প্রধান শিক্ষকের পরামর্শ একসূত্রে গাঁথা। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য ভালো বই পড়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ'।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘প্রতিভা বিকাশ উচ্চ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – বাংলা ১ম পত্র (এসএসসি)”