A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সুরশলাকা থেকে সৃষ্ট…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১০🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের X ও Y মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে 0.634 m ও 2.871 m. এবং কম্পাঙ্ক 520 Hz.

উত্তর:

শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে।

উত্তর:

আমরা জানি, শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটি মাধ্যমের কণাগুলোকে এটির গতির দিকের সাথে সমান্তরালে আন্দোলিত করে। মাধ্যমের ঘনত্ব যত বেশি হয় এর কণাগুলো তত কাছাকাছি সন্নিবিষ্ট হয় ফলে শব্দ তরঙ্গের মাধ্যমের কণাগুলোকে আন্দোলিত করে এক কণা থেকে পরের কণায় সঞ্চালন দ্রুততর হয়। এ কারণে যে মাধ্যমের ঘনত্ব যত বেশি সেই মাধ্যমে শব্দের বেগ তত বেশি হয়।

উত্তর:

এখানে, কম্পাঙ্ক, f=520 Hz
তরঙ্গের পর্যায়কাল, T=?
আমরা জানি, T=1f=1520 Hz=1.92×103 s
অতএব, উদ্দীপকের তরঙ্গের পর্যায়কাল 1.92×103 s.

উত্তর:

এখানে, শব্দের কম্পাঙ্ক, f=520 Hz
X মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য, λX=0.634 m
Y মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য, λY=2.871 m
ধরি, X ও Y মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে vX এবং vY

এখন, vX=fλX=520 Hz×0.634 m
=329.68 m s1
330 m s1

আবার, vY=fλY=520 Hz×2.871 m

=1492.92 m s1
1493 m s1

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় X মাধ্যমে শব্দের বেগ 0° C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগের প্রায় সমান এবং Y মাধ্যমে শব্দের বেগ 0° C তাপমাত্রায় পানিতে শব্দের বেগের প্রায় সমান।
অতএব, উদ্দীপকের X মাধ্যমটি বায়ু এবং Y মাধ্যমটি পানি।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সুরশলাকা থেকে সৃষ্ট…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”