A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি ছেলে আংশিক…’ ঢাকা বোর্ড ২০২৪ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৪🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি ছেলে আংশিক পানি পূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 sec এবং 0.15 sec পর পর দুটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক 1.2 kHz ছিল। বাতাসে ও পানিতে শব্দের বেগ যথাক্রমে 330 m s1 এবং 1500 m s1

উত্তর:

যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।

উত্তর:

সাধারণত শব্দের উৎপত্তির জন্য মাধ্যমে কম্পন সৃষ্টি করতে হয়। কিন্তু কম্পন হলে যে শব্দ শোনা যাবে এমন নয়। উৎসের কম্পাঙ্ক যদি - 20 Hz এর চেয়ে কম বা 20000 Hz এর চেয়ে বেশি হয়, তাহলে যে শব্দ উৎপন্ন হবে তা আমরা শুনতে পাব না। উৎসের কম্পাঙ্ক 20 Hz থেকে 20000 Hz এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। একে শ্রাব্যতার পাল্লা বা সীমা বলে। এখন পরিবেশের যে সকল শব্দের কম্পাঙ্ক শ্রাব্যতার সীমার বাইরে অর্থাৎ 20 Hz থেকে কম অথবা 20000 Hz থেকে বেশি সেসকল শব্দ আমরা শুনতে পাই না।

উত্তর:

উদ্দীপক হতে, শব্দের বেগ, v=1500 m s1
শব্দের কম্পাঙ্ক, f=1.2kHz=1200 Hz
তরঙ্গদৈর্ঘ্য, λ= ?

আমরা জানি, v=fλ

বা, λ=vf=15001200 m
λ=1.25 m

সুতরাং, পানিতে শব্দটির তরঙ্গদৈর্ঘ্য 1.25 m .

উত্তর:

ধরি, রাতাসে অতিক্রান্ত দূরত্ব, s1

এবং পানিতে অতিক্রান্ত দূরত্ব, s2

উদ্দীপক হতে, ১ম ক্ষেত্রে সময়, t1=0.12 s

২য় ক্ষেত্রে সময়, t2=0.15 s
বাতাসে শব্দের বেগ, va=330 m s1
পানিতে শব্দের বেগ, vw=1500 m s1

আমরা জানি, 2 s1=vat1
বা, s1=v3t12=330×0.122 m=19.8 m

কুয়ার মুখ থেকে পানির উপরিতলের গভীরতা 19.8 m
১ম ও ২য় ক্ষেত্রে সময় ব্যবধান, t3=0.15 s0.12 s=0.03 s
আবার, 2s2=vwt3
বা, s2=vwt32=1500×0.032 m=22.5 m
পানির গভীরতা 22.5 m
কুয়ার গভীরতা = পানির উপরিতলের গভীরতা + পানির গভীরতা

=(19.8+22.5)m=42.3 m

সুতরাং, কুয়ার গভীরতা 42.3 m.
[বি. দ্র: প্রশ্নে তাত্ত্বিক ভুল আছে। পরপর দুটি শব্দ শোনার মাঝে 0.1 s সময় ব্যবধান থাকতে হয়। প্রশ্নের মান ধরে উত্তর করা হলো।]

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি ছেলে আংশিক…’ ঢাকা বোর্ড ২০২৪ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”