A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রাতুল একটি প্রাচীর…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৫🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

রাতুল একটি প্রাচীর থেকে 18 m দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং প্রাচীরের দিকে এগিয়ে যায়। ঐ দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে 350 m s1 এবং 1500 m s1 ছিল। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 1.6 m।

উত্তর:

যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে।

উত্তর:

শব্দের তীব্রতা 80 W m2 বলতে বুঝায় যে, শব্দবিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা 1 m2 ক্ষেত্রফলের মধ্যদিয়ে প্রতি সেকেন্ডে 80 J শব্দশক্তি প্রবাহিত হয়।

উত্তর:

এখানে, বায়ুতে শব্দের বেগ, va=350 m s1

পানিতে শব্দের বেগ, vw=1500 m s1

শব্দের কম্পাঙ্ক f এবং বায়ু ও পানিতে তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λaλw হলে,

λwλa=1.6

বা, vwfvaf=1.6

বা, 1f(1500350)=1.6f=718.75 Hz

এখন, λw=vwf=1500718.75=2.087 m

অতএব, পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য 2.087 m.

উত্তর:

এখানে, রাতুল হতে প্রাচীরের দূরত্ব, s=18 m

বায়ুতে শব্দের বেগ, v=350 m s1

মানুষের শ্রবণানুভূতির স্থায়িত্বকাল, t=0.1 s

এখন, t সময়ে শব্দের অতিক্রান্ত পথ, d=vt=350×0.1=35 m

t সময় পর রাতুল হতে শব্দ তরঙ্গের দূরত্ব,

d=2 sd=2×1835=1 m

প্রতিষ্ণনি শুনতে চাইলে রাতুলের সর্বোচ্চ বেগ v হলে,

বাd=v×t বা, v=dt=10.1=10 m s1

সুতরাং, রাতুল প্রাচীরের দিকে সর্বোচ্চ 10 m s1 বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে।

13 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রাতুল একটি প্রাচীর…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”