A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উপরের চিত্রে ‘A’,…’ যশোর বোর্ড ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২০🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উপরের চিত্রে ‘A’, ‘B’ এবং ‘R’ যথাক্রমে শব্দ উৎস, ব্যক্তির অবস্থান ও প্রতিফলক। A থেকে উৎপন্ন শব্দ ‘R’ এ বাধা পেয়ে পুনরায় ‘A’ এর নিকট ফিরে আসতে 0.143 সেকেন্ড সময় লাগে। [0C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 m s1]

উত্তর:

যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে।

উত্তর:

বস্তুর ওজন W = mg ভর ধ্রুব রাশি বলে বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। আবার অভিকর্ষজ ত্বরণ ৪-এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। তাই অভিকর্ষজ ত্বরণ: স্থান ভেদে বিভিন্ন হয়। পৃথিবীর কেন্দ্রে ৪ এর মান শূন্য হওয়ায় ওজন, W = m . 0 = 0 হয়। এজন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়।

উত্তর:

এখানে, প্রতিধ্বনি শোনার সময়, t=0.143 s

উৎস হতে প্রতিফলকের দূরত্ব, d=25 m

0C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, v0=330 m s1

T0=0C=273 K

ধরি, বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ v এবং ঐ স্থানে বায়ুর তাপমাত্রা T

আমরা জানি,

2 d=vt

বা, v=2 dt

=2×25 m0.143 s

=349.65 m s1

আবার, vv0=TT0

বা, T=(vv0)2×T0

=(349.65 m s1330 m s1)2×273 K

=306.48 K=33.48C

অতএব, উল্লিখিত স্থানে বায়ুর তাপমাত্রা 33.48C

 

[পাঠ্যবইয়ে দেওয়া আছে, vT

এখন, T ও T0 তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ যথাক্রমে v ও v0 হলে,

ধরি, v=kT [এখানে, k একটি সমানুপাতিক ধ্রুবক]

v0=k T0

এখন, vv0=kTkT0=TT0 অর্থাৎ, vv0=TT0]

উত্তর:

এখানে, B হতে প্রতিফলক R-এর দূরত্ব,

d=BR=ARAB=25 m10 m=15 m

‘গ’ হতে পাই, ঐ স্থানে বায়ুতে শব্দের বেগ, v=349.65 m s1

B অবস্থান অতিক্রম করার পর প্রতিফলক R-এ বাধা পেয়ে আবার B অবস্থানে ফিরে আসতে শব্দের প্রয়োজনীয় সময়,

t=2 dv=2×15 m349.65 m s1t=0.086 s

যা শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 s অপেক্ষা কম।

অতএব, A থেকে উৎপন্ন শব্দের জন্য B অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে না।

13 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উপরের চিত্রে ‘A’,…’ যশোর বোর্ড ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”