A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘হাইড্রোজেন গ্যাস দ্বারা…’ রংপুর সরকারি কলেজ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৬ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩১🏢 প্রতিষ্ঠান: রংপুর সরকারি কলেজ রাজশাহী ক্যাডেট কলেজ📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ 50 m লম্বা একটি পাইপের একপ্রান্তে শব্দ উৎপন্ন করলে 0.029 s সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। হাইড্রোজেন গ্যাস, তামা, লোহা এবং অ্যালুমিনিয়ামে শব্দের বেগ যথাক্রমে 1284 m s1,3970 m s1,5130 m s1 এবং 6420 m s1.

উত্তর:

কম্পমান বস্তুর একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই তরঙ্গদৈর্ঘ্য।

উত্তর:

শব্দের বেগ বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতা যত বাড়ে বায়ুতে শব্দের বেগও তত বাড়ে। শীতকালে বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতা কম থাকে অন্যদিকে বর্ষাকালে বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকে। এজন্য শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায়।

উত্তর:

এখানে, হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ, v=1284 m s1
প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়, t=0.1 s
প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, d= ?

আমরা জানি, d=vt2=1284×0.12=64.2 m

অতএব, হাইড্রোজেন গ্যাসে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব 64.2m.

উত্তর:

এখানে,
পাইপের দৈর্ঘ্য, L=50 m
হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ, v=1284 m s1
ধরি, 50 m দূরত্ব অতিক্রম করতে হাইড্রোজেন মাধ্যমে ও ধাতব মাধ্যমে যথাক্রমে t1t2 সময় লাগে।

এখন, L=vt1

বা, t1=501284=0.03896 s

ধাতব মাধ্যমে শব্দের বেগ v হলে, L=vt2 বা, t2=50vs

 ‍প্রশ্নমতে, t1t2=0.029

বা, 0.0389650v=0.029

বা, 50v=0.038960.029

বা, v=500.00996

v=5020 m s1( প্রায় ) যা উদ্দীপক অনুযায়ী লোহার শব্দের বেগের (5130 m s1) বেগের কাছাকাছি। সুতরাং, পাইপটি লোহার ছিল বলে আমরা ধরে নিতে পারি।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘হাইড্রোজেন গ্যাস দ্বারা…’ রংপুর সরকারি কলেজ রাজশাহী ক্যাডেট কলেজ ২০২৬ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”