A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) CH3Cl(g)+Cl2( g)→CH2Cl2(…’ ঢাকা বোর্ড ২০২৫ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩২🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) CH3Cl(g)+Cl2( g)CH2Cl2( g)+HCl(g)
(ii) N2( g)+O2( g)2NO(g);ΔH=180 kJ/ mole

উত্তর:

দুটি সমযোজী অণু যখন খুবই নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে; এই আকর্ষণ বলকেই ভ্যানডারওয়ালস আকর্ষণ বল বলে।

উত্তর:

যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন- H2O,CO2 ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। আর-এ বিক্রিয়ায় উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে। টাইটেনিয়াম অক্সাইড এর উপস্থিতিতে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর সাথে অ্যাডিপিক এসিড উত্তপ্ত করলে পানি অপসারিত হয়ে নাইলন পলিমার উৎপন্ন হয়।

সুতরাং বলা যায়, নাইলন 6 : 6 একটি ঘনীভবন পলিমার।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

CH3Cl(g)+Cl2( g)CH2Cl2( g)+HCl(g)

দেওয়া আছে,

CH=414 কিলোজুল/মোল 

ClCl=244 কিলোজুল/মোল 

CCl=326 কিলোজুল/মোল 

HCl=431 কিলোজুল/মোল 

সুতরাং, ∆H = (পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি) - (নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি)

[উভয়পক্ষ থেকে 1(CCl)2(CH) বাদ দিয়ে]

={(1×414)+(1×(244)}{(1×326)+(1×431)}

[ ∵ মানগুলো বসিয়ে]

=658757ΔH=99 kJ

সুতরাং, (i) নং বিক্রিয়ার ∆H মান : 99 kJ mol1

 

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-

N2( g)+O2( g)2NO(g);ΔH=180 kJ/mole

উপরিউক্ত বিক্রিয়ার সাম্যাবস্থায় লা-শাতেলিয়ার নীতি অনুসারে তাপ ও চাপের প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো-
তাপের প্রভাব : এ বিক্রিয়ার ∆H মান ধনাত্মক হওয়ায় বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। লা-শাতেলিয়ার নীতি অনুসারে, এ বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়ার সাম্য বামদিক থেকে ডানদিকে সরে যাবে অর্থাৎ N₂ও O₂ বিক্রিয়া করে NO উৎপন্ন হবে। আবার সাম্যাবস্থায় তাপ হ্রাস করা হলে বিক্রিয়ার সাম্য ডানদিক থেকে বামদিকে সরে যাবে অর্থাৎ NO ভেঙে N₂ ও O₂ উৎপন্ন হবে।
চাপের প্রভাব: প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়ক এর মোট মোল সংখ্যা (1 + 1) = 2 এবং উৎপাদের মোট মোল সংখ্যাও 2 অর্থাৎ এ বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন হয় নি। জানা আছে, যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় অণু সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে না তথা বিক্রিয়ক ও উৎপাদের মোলসংখ্যার পরিবর্তন হয় না, সে সকল বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকে না। সুতরাং বলা যায়, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) CH3Cl(g)+Cl2( g)→CH2Cl2(…’ ঢাকা বোর্ড ২০২৫ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”