A. Nayanㅤ
A. Nayan
29 Oct 2026 (2 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৭ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ৫ম অধ্যায় — অনুমান🔢 সৃজনশীল নং ৮১🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো জ্ঞাত বিষয় বা তথ্যের ওপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয়ে বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াই হলো অনুমান

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হ্যাঁ, অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান।

অমাধ্যম অনুমানের আশ্রয়বাক্যে যা অস্পষ্ট থাকে তা-ই সিদ্ধান্তে সুস্পষ্ট করে বলা হয়। এক্ষেত্রে আশ্রয়বাক্যের সুপ্ত বিষয় সিদ্ধান্তে পূর্ণরূপে ব্যক্ত হয়। অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে অনুমানের পদক্ষেপ সংক্ষিপ্ত হলেও এ ক্ষেত্রে আশ্রয়বাক্যের অপ্রকাশিত অন্তর্নিহিত অর্থ সঠিকভাবেই সিদ্ধান্তে প্রকাশিত হয়। পাশাপাশি এ অনুমানের মাধ্যমে যথার্থভাবেই আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হতে পারি। তাই অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-২ অবরোহ অনুমান।

যে অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কোনোক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণা বা বিশেষ ধারণার দিকে অগ্রসর হই।

প্রদর্শিত দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে যে সকল বন্যপ্রাণী হয় হিংস্র। বাঘ হয় বন্যপ্রাণী। অতএব, বাঘ হয় হিংস্র।

এ অনুমানটিতে সকল বন্যপ্রাণীর হিংস্রতার ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, বাঘ হয় হিংস্র যা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক। তাই এটি একটি অবরোহ অনুমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে দৃষ্টান্ত-১ হলো অরোহ অনুমান এবং দৃষ্টান্ত-২ হলো অবরোহ অনুমান।

যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দৃষ্টান্ত যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমান প্রকাশ পেয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সার্বিক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বা সার্বিক হয়।

অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই বেশি ব্যাপক হয়। দৃষ্টান্ত-২ এ অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য দু'টির তুলনায় বেশি ব্যাপক নয়। কিন্তু, দৃষ্টান্ত-১ এর আরোহ অনুমানের সিদ্ধান্তটি সার্বিক। যা তার আশ্রয়বাক্যগুলোর তুলনায় ব্যাপক। দৃষ্টান্ত-২ এ আমরা সার্বিক থেকে বিশেষে উপনীত হয়েছি। কিন্তু দৃষ্টান্ত-১ এ আমরা বিশেষ থেকে সার্বিকে উপনীত হয়েছি। এছাড়াও অবরোহ অনুমানে আকারগত সত্যতা পরিলক্ষিত হয়, কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্য পরিলক্ষিত হয়ে থাকে।

সুতরাং, অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৭ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)”