A. Nayan
A. Nayan
1 Jun 2026 (2 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৫ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ৭ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ২০🏫 বোর্ড: যশোর শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

 

উত্তর:

কোনো বিন্দুউৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

উত্তর:

আলোর প্রতিফলন ও শোষণের কারণে আমরা রঙিন বস্তু রঙিন দেখি। কোনো বন্ধু তার উপর আপতিত আলোক রশ্মিগুলোর মধ্যে নিজের রং ছাড়া বাকি সব রঙের আলো শোষণ করে নেয় এবং নিজের রং প্রতিফলিত করে। এ প্রতিফলিত রশ্মি চোখের রেটিনার কোণ কোষ দ্বারা মস্তিষ্কে রঙিন বস্তু দেখার অনুভূতি জাগায়। এখন, নীল আলোতে গাছের সবুজ পাতা দেখলে পাতাটি সবুজ আলো শোষণ করে নিবে। ফলে কোনো রং প্রতিফলিত হবে না এবং পাতাটি কালো দেখাবে।

উত্তর:

এখানে, ফোকাস দূরত্ব, f=30 cm2=15 cm

বিবর্ধন, m=3

ধরি, লক্ষ্যবস্তুর দূরত্ব u এবং বিম্বের দূরত্ব v

m=|vu|=3

বা, vu=±3

v=±3u

বাস্তব বিম্বের ক্ষেত্রে, v=+3u
আমরা জানি,

1u+1v=1f

বা, 1u+13u=1f

বা, 1u(1+13)=1f

বা, 1u×43=1f

u=43×f=43×15 cm=20 cm

অতএব, দর্পণটির সামনে 20 cm দূরে বস্তু রাখলে বস্তুর আকারের তিনগুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে।

উত্তর:

‘গ’ হতে পাই, তিনগুণ বিবর্ধিত বাস্তব বিম্বের ক্ষেত্রে, v= ±3 u

অবাস্তব বিম্বের ক্ষেত্রে, v=3u

ফোকাস দূরত্ব, f=15 cm

আমরা জানি, 1u+lv=1f

বা, 1u+13u=1f

বা, 1u(113)=1f

বা, 1u×23=1f

বা, u=23×f=23×15=10 cm

v=3u=3×10cm=30cm

অর্থাৎ, দর্পণ হতে 10 cm সামনে লক্ষ্যবস্তু রাখলে দর্পণের 30 cm পিছনে তিনগুণ বিবর্ধিত অবাস্তব বিম্ব গঠিত হবে।

সুতরাং, উল্লিখিত দর্পণে একই বিবর্ধনের অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব।

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ যশোর বোর্ড ২০২৫ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)”