A. Nayan
A. Nayan
29 May 2026 (4 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘করিম সাহেব আধুনিক…’ যশোর বোর্ড ২০১৯ – পল্লিসাহিত্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: general📚 বই: বাংলা📖 ৮ম অধ্যায় : পল্লিসাহিত্য - মুহম্মদ শহীদুল্লাহ🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০১৯⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

করিম সাহেব আধুনিক শিক্ষায় শিক্ষিত। তিনি ও তার পরিবারের সদস্যরা ইংরেজি, হিন্দি গান ও সিনেমার প্রতি আকৃষ্ট। তার ধারণ পাশ্চাত্য সাহিত্য-সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে বেশি দূর আগানো যাবে না। অন্যদিকে তার বন্ধু সালাম সাহেব উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও দেশের ঐতিহ্য ও সংস্কৃতি হৃদয়ে লালন করেন। পল্লিগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালনগীতি তাঁর প্রিয় গান।। ব্যক্তিগত লাইব্রেরিতে মৈমনসিংহ গীতিকা, পুঁথি ও রূপকথার গল্পসহ বাংলা ভাষার বিভিন্ন বই সংগ্রহ করেছেন। 

উত্তর:

দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতিকে প্রবাদ বাক্য বলে। 

উত্তর:

পল্লিসাহিত্যের মহামূল্য উপাদানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পল্লিসাহিত্যকে সংরক্ষণ করা প্রয়োজন।

'পল্লিসাহিত্য' প্রবন্ধে পল্লির প্রাচীন সম্পদ সংগ্রহ করার মতামত ব্যক্ত হয়েছে। লেখক এখানে উপযুক্ত গবেষণার অভাবে অবহেলা ও অনাদরে, পল্লিসাহিত্যের উপাদানগুলো আজ ধ্বংসের পথে। এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা সংগৃহীত হচ্ছে না। তাই পল্লিসাহিত্যের মূল্যবান সম্পদ থেকে আমরা যাতে বঞ্চিত না হই এজন্য এই সাহিতা সংরক্ষণ করা প্রয়োজন।

উত্তর:

উদ্দীপকের করিম সাহেবের মানসিকতায় 'পল্লিসাহিত্য' প্রবন্ধের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে গা ভাসানো।

পল্লিসাহিত্য পল্লির মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তবু যান্ত্রিক সভ্যতার যুগে মানুষ পল্লির সংস্পর্শ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। ফলে শহরের মানুষের কাছে পল্লির জীবনাচরণ আরও বেশি অজানা থেকে যাচ্ছে।

উদ্দীপকের করিম সাহেব একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। পাশ্চাত্য সাহিত্য-সংস্কৃতির প্রতি তিনি ও তার পরিবার আকৃষ্ট। তারা মনে করে পাশ্চাত্য সাহিত্য-সংস্কৃতিই সব। তার সঙ্গে তাল না মেলালে চলবে না। তার এই মনোভাব 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে গা ভাসানোর দিকটিকে মনে করিয়ে দেয়। লেখকের মতে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদান বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। মানুষ ধীরে ধীরে শহুরে সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। আধুনিক পাঠ্যসূচিতে হৃদয়কাড়া পল্লিসাহিত্যের এসব উপাদান পাঠ্য করা হয় না। ফলে করিম সাহেবের মতো মানুষেরা পল্লিসাহিত্যকে উপেক্ষা করেন।

উত্তর:

সালাম সাহেবের মনোভাব যেন 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের চাওয়ারই প্রতিফলন। উক্তিটি যথার্থ।

পল্লিসাহিত্য আমাদের দেশের ঐতিহ্যের ধারক ও বাহক। একসময় আমাদের পল্লিসাহিত্য যথেষ্ট সমৃদ্ধ ছিল। সংরক্ষণ ও প্রসারের অভাবে অমূল্য পল্লিসাহিত্য আজ বিলুপ্তির পথে।

'পল্লিসাহিত্য' প্রবন্ধে বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদানের বর্ণনা করা হয়েছে। এসব উপাদানের মধ্য দিয়ে আমাদের অতীত ঐতিহ্য ও গৌরব প্রকাশ পায়। বাংলা পল্লিসাহিত্য যেমন- মৈমনসিংহ গীতিকা, প্রবাদ, পল্লিগান, উপকথা ইত্যাদি বিষয় প্রাবন্ধিক সংগ্রহ ও সংরক্ষণের গুরুত্ব প্রবন্ধে আলোচনা করেছেন। প্রাবন্ধিক চেয়েছেন এসব সাহিত্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মূল্যবান সম্পদ, তাই এগুলোকে সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

উদ্দীপকের সালাম সাহেব লেখকের এ মনোভাবনার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি উচ্চশিক্ষিত হয়েও দেশের ঐতিহ্য ও সংস্কৃতি হৃদয়ে লালন করেন। পল্লির গানগুলো তার অত্যন্ত প্রিয়। তিনি তার ব্যক্তিগত লাইব্রেরিতে পল্লিসাহিত্য সংরক্ষণ করেন। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক উদ্দীপকের সালাম সাহেবের মতো মানুষের প্রত্যাশাই করেছেন। যারা আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে গা না ভাসিয়ে পল্লির হারানো সম্পদগুলো সংরক্ষণ করবে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘করিম সাহেব আধুনিক…’ যশোর বোর্ড ২০১৯ – পল্লিসাহিত্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”