A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) 2 K+H2SO4→…’ রাজশাহী বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: ধাতু-অধাতু, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৯ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) 2 K+H2SO4 K2SO4+H2
(ii) H2 S2O7+H2O2X

উত্তর:

কোনো অণুতে উপস্থিত দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে যেকোনো একটি পরমাণু তার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ঐ পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে।

উত্তর:

যে সকল খনিজ হতে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। গ্যালেনা হলো লেড ধাতুর আকরিক। কারণ গ্যালেনা (PbS) হতে লাভজনকভাবে লেড (Pb) ধাতু সংগ্রহ করা যায়। এজন্য গ্যালেনাকে (PbS) লেড (Pb) ধাতুর আকরিক বলে।

2PbS+3O2Δ2PbO+2SO2

PbO+CΔPb+CO

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় মৌলটি হলো হাইড্রোজেন। আর হাইড্রোজেনকে পর্যায় সারণির গ্রুপ-1 এ স্থান দেওয়ার কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো:

i. এ গ্রুপের অন্যান্য মৌলের মতো হাইড্রোজেনের বহিঃস্থ স্তরে একটিমাত্র ইলেকট্রন আছে।

ii. এ গ্রুপের অন্যান্য মৌলের মতো হাইড্রোজেনেরও যোজ্যতা 1.

iii. এ গ্রুপের অন্যান্য মৌলের মতো হাইড্রোজেন একটি শক্তিশালী বিজারক।

iv. এ গ্রুপের অন্যান্য মৌলের মতো হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন (H+) গঠন করে।

উপরিউক্ত বিশেষ করণে H কে অর্থাৎ হাইড্রোজেনকে গ্রুপ-1 এ স্থান দেওয়া হয়েছে।

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটিকে সম্পূর্ণ করে পাই,

H2 S2O7+H2O2H2SO4(X)

উপরিউক্ত বিক্রিয়ায় উৎপন্ন X যৌগটি অর্থাৎ H2SO4 এর জারণ ও নিরুদন ধর্ম নিম্নে বিশ্লেষণ করা হলো :

H2SO4 এর জারণ ধর্ম বিশ্লেষণ : যে সকল পদার্থ অন্য পদার্থকে জারিত করে এবং নিজে বিজারিত হয় তাকে জারক পদার্থ বলে। আর জারক পদার্থের এ বৈশিষ্ট্যসমূহকে জারণ ধর্ম বলে।

গাঢ় H2SO4 একটি জারক পদার্থ এবং এ এসিডের জারণ ধর্ম আছে। কারণ H2SO4,HCl এর সাথে বিক্রিয়া করে ক্লোরিন, সালফার ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। এক্ষেত্রে H2SO4 ক্লোরিনকে জারিত করে এবং নিজে বিজারিত হয়।

2HCl+H2SO4SO2+Cl2+2H2O

এখানে বিক্রিয়ক ক্লোরিনের জারণ সংখ্যা 1 হতে বৃদ্ধি পেয়ে উৎপাদ ক্লোরিনের জারণ সংখ্যা 0 (শূন্য) হয়েছে। অর্থাৎ ক্লোরিনে জারণ সংঘটিত হয়েছে। অপরদিকে H2SO4S এর জারণ সংখ্যা +6 হতে হ্রাস পেয়ে উৎপাদ S+4 হয়েছে। অর্থাৎ H2SO4 বিজারিত হয়েছে। অনুরূপভাবে,

3H2 S+H2SO44 S+4H2O

বিক্রিয়ার ক্ষেত্রে H2 SS এর জারণ সংখ্যা 2 হতে বৃদ্ধি পেয়ে 0 (শূন্য) হয়েছে। অপরদিকে H2SO4S এর জারণ সংখ্যা +6 হতে হ্রাস পেয়ে উৎপাদ S0 (শূন্য) হয়েছে। অর্থাৎ H2SO4 এ জারণ ও H2 S এ বিজারণ সংঘটিত হয়েছে। সুতরাং উভয় বিক্রিয়ায় H2SO4 জারক হিসেবে বিক্রিয়া করেছে ।

H2SO4 এর নিরুদন ধর্ম বিশ্লেষণ : যে সকল পদার্থ অন্য পদার্থ হতে পানি শোষণ করে সেই সব পদার্থকে নিরুদক পদার্থ বলে। আর নিরুদক পদার্থের এ বৈশিষ্ট্যসমূহকে নিরুদন ধর্ম বলে।

গাঢ় H2SO4 একটি নিরুদক পদার্থ এবং এ এসিডের নিরুদন ধর্ম আছে। কারণ H2SO4, চিনি (C12H22O11), অ্যালকোহল (R-OH) প্রভৃতি হতে পানি শোষণ করতে পারে। ফলে গাঢ় H2SO4 একটি নিরুদক পদার্থ এবং নিরুদন ধর্ম আছে।

H2SO4+C12H22O1112C+H2SO411H2O

এখানে H2SO4,C12H22O11 হতে পানি শোষণ করে। ফলে চিনি কালো বর্ণের হয়ে যায়।

অনুরূপভাবে,

H2SO4+C2H5OHH2C=CH2+H2SO4H2O

এখানে H2SO4, ইথানল (C2H5OH) হতে পানি শোষণ করে। ফলে ইথিন (C2H4) উৎপন্ন হয় ।

অতএব H2SO4 এ জারণ ও নিরুদন ধর্ম বিদ্যমান।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) 2 K+H2SO4→…’ রাজশাহী বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: ধাতু-অধাতু, রসায়ন (এসএসসি)”