A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: ধাতু-অধাতু, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৯ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১১🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোন বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ মতে বিক্রিয়কসমূহের সংখ্যানুপাতিক মোল পরিমাণে সম্পূর্ণরূপে বিক্রিয়ার ফলে উৎপন্ন বা শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলে।

উত্তর:

ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা (-1)। কারণ ধাতুসমূহ তড়িৎ ধনাত্মক মৌল। এদের তড়িৎ ঋণাত্মকতার মান খুবই সামান্য। অপরদিকে ধাতু অপেক্ষা হাইড্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাই ধাতুসমুহ যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন ধাতু থেকে 1টি ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করে বলে ধাতব হাইড্রাইডে যেমন (NaH,CaH2) হাইড্রোজেনের জারণ মান – 1।

উত্তর:

উদ্দীপকের দ্বিতীয় পাত্রের দ্রবটি H2SO4 । নিচে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি বর্ণনা করা হলো-

মৌলিক সালফার বা সালফাইড খনিজকে উত্তপ্ত করে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে প্রথমে SO2 এ পরিণত করা হয়।

সাধারণ অবস্থায় SO2 বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয় না। তবে স্পর্শ চেম্বারে 400450C তাপমাত্রায় Pt চূর্ণ বা V2O5 প্রভাবকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO3 উৎপন্ন করে। পরে 98%H2SO4 দ্রবণে উৎপন্ন SO3 গ্যাসকে চালনা করলে ধূমায়মান সালফিউরিক এসিড বা অলিয়াম (H2 S2O7) উৎপন্ন হয়, যাতে প্রয়োজনমতো পানি যোগ করে বিভিন্ন শক্তির H2SO4 এসিড তৈরি করা যায়।

 

উত্তর:

উদ্দীপকের ১ম পাত্রের দ্রবণের মোলারিটি-

এখানে, NaOH দ্রবণের-
ভর, w =70 g
M=40 ( NaOH এর আণবিক ভর)
আয়তন, V=1 L=1000 mL
ঘনমাত্রা, S1= ?

 

S1=1000wMV=1000×7040×1000S1=1.75M

প্রথম পাত্রের দ্রবণের মোলারিটি 1.75 M।

 

আবার দ্বিতীয় পাত্রের দ্রবণের ক্ষেত্রে মোলারিটি-

এখানে, H2SO4 দ্রবণের-
ভর, w = 196 g
M=98(H2SO4 এর আণবিক ভর)
আয়তন, V=1 লিটার =1000 mL
ঘনমাত্রা, S2= ?

 

S2=1000wMV=1000×19698×1000S2=2.0M

দ্বিতীয় পাত্রের দ্রবণের মোলারিটি 2.0 MI
সুতরাং, উদ্দীপকের উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে না।

13 Views
No Comments
Share
1
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: ধাতু-অধাতু, রসায়ন (এসএসসি)”