A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘CnH2n−2CnH2n A Bএখানে,…’ সিলেট বোর্ড ২০২৩ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

CnH2n2CnH2n A B

এখানে, n=3

উত্তর:

যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে।

উত্তর:

যেসব ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাদেরকে মৃৎক্ষার ধাতু বলে। বৈশিষ্ট্য অনুসারে পর্যায় সারণির গ্রুপ-২ এর মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়। ক্যালসিয়াম পর্যায় সারণির গ্রুপ-2 এ অবস্থান করে। এটি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার Ca(OH)2 তৈরি করে। তাই ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়।

উত্তর:

উদ্দীপকের 'A' এর সাধারণ সংকেত CnH2n2 এবং n=3 । সুতরাং 'A' যৌগটি হলো C3H4 অর্থাৎ প্রোপাইন।

প্রোপাইন যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা নিচে সমীকরণসহ বর্ণনা করা হলো-

প্রোপাইন যৌগের মধ্যে লাল-কমলা বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে প্রথমে 1, 2-ডাইব্রোমো প্রোপিন উৎপন্ন হয়। পরে উৎপন্ন যৌগে অতিরিক্ত ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে 1, 1, 2, 2-ট্রেট্রাব্রোমো প্রোপেন যৌগ তৈরি করে। এ বিক্রিয়ায় ব্রোমিনের লাল-কমলা বর্ণ অপসারিত হয়ে বর্ণহীন হয়।

প্রোপেইন যে একটি অসম্পৃক্ত যৌগ তা এ বিক্রিয়াটি দ্বারা প্রমাণিত হয়।

উত্তর:

উদ্দীপকের 'B' মৌলটি হলো প্রোপিন। প্রোপিন হতে প্লাস্টিকের বোতল প্রস্তুত করা সম্ভব। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-

টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 140 atm চাপে 120C তাপমাত্রায় প্রোপিনকে উত্তপ্ত করলে পলিপ্রোপিন উৎপন্ন হয়। যা হতে প্লাস্টিকের বোতল তৈরি করা সম্ভব। 

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘CnH2n−2CnH2n A Bএখানে,…’ সিলেট বোর্ড ২০২৩ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”