এখানে,
যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে।
যেসব ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাদেরকে মৃৎক্ষার ধাতু বলে। বৈশিষ্ট্য অনুসারে পর্যায় সারণির গ্রুপ-২ এর মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়। ক্যালসিয়াম পর্যায় সারণির গ্রুপ-2 এ অবস্থান করে। এটি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। তাই ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়।
উদ্দীপকের 'A' এর সাধারণ সংকেত এবং । সুতরাং 'A' যৌগটি হলো অর্থাৎ প্রোপাইন।
প্রোপাইন যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা নিচে সমীকরণসহ বর্ণনা করা হলো-
প্রোপাইন যৌগের মধ্যে লাল-কমলা বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে প্রথমে 1, 2-ডাইব্রোমো প্রোপিন উৎপন্ন হয়। পরে উৎপন্ন যৌগে অতিরিক্ত ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে 1, 1, 2, 2-ট্রেট্রাব্রোমো প্রোপেন যৌগ তৈরি করে। এ বিক্রিয়ায় ব্রোমিনের লাল-কমলা বর্ণ অপসারিত হয়ে বর্ণহীন হয়।
প্রোপেইন যে একটি অসম্পৃক্ত যৌগ তা এ বিক্রিয়াটি দ্বারা প্রমাণিত হয়।
উদ্দীপকের 'B' মৌলটি হলো প্রোপিন। প্রোপিন হতে প্লাস্টিকের বোতল প্রস্তুত করা সম্ভব। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-
টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 140 atm চাপে তাপমাত্রায় প্রোপিনকে উত্তপ্ত করলে পলিপ্রোপিন উৎপন্ন হয়। যা হতে প্লাস্টিকের বোতল তৈরি করা সম্ভব।
