A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৩🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব, বলে।

উত্তর:

পর্যায় সারণির গ্রুপ-11 এর ১ম 3টি মৌল যেমন: Cu, Ag, Au কে মুদ্রা ধাতু (Coin metals) বলা হয়। কারণ প্রাচীনকালে রাজা-বাদশাগণ Ag ধাতু দ্বারা মুদ্রা তৈরি করতেন এবং ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের মাধ্যম হিসেবে Ag মুদ্রা ব্যবহার করতেন। এজন্য Ag কে মুদ্রা ধাতু বলে।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, A যৌগটি C12H25OH (লরাইল অ্যালকোহল)। নিচে লরাইল অ্যালকোহল থেকে ডিটারজেন্ট প্রস্তুতি সমীকরণসহ বর্ণনা করা হলো-

লরাইল অ্যালকোহল থেকে ডিটারজেন্ট প্রস্তুতি: প্রথমে দীর্ঘ শিকলবিশিষ্ট অ্যালকোহল তথা লরাইল অ্যালকোহল (C12H26O) এর সাথে H2SO4 বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট (C12H26SO4) এবং পানি উৎপন্ন করে। অতঃপর লরাইল হাইড্রোজেন সালফেট এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ( NaOH ) বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফেট (C12H25SO4Na) উৎপন্ন করে, যা ডিটারজেন্ট নামে পরিচিত।

বিক্রিয়া: 

 

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, B যৌগটি ইথিন (C2H4) । ইথিন থেকে ক্লোরোমিথেন ( CH3Cl ) প্রস্তুতি সম্ভব। নিচে তা রাসায়নিক সমীকরণসহ বিশ্লেষণ করা হলো-
ইথিন থেকে ক্লোরোমিথেন প্রস্তুতি :H3PO4 প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানির বাম্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে।

উৎপন্ন ইথানলকে শক্তিশালী জারক (K2Cr2O7+H2SO4) দ্বারা জারিত করলে প্রথমে ইথান্যাল এবং পরবর্তীতে পুনরায় জারিত হয়ে ইথানোয়িক এসিড উৎপন্ন হয়।

বিক্রিয়া:

ইথানোয়িক এসিড প্রথমে NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েটে পরিণত হয়। পরে তা সোডা লাইম (NaOH + CaO) এর সাথে বিক্রিয়া ঘটিয়ে মিথেন প্রস্তুত করা হয়।

প্রাপ্ত CH4 কে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করালে ক্লোরোমিথেন পাওয়া যায়। যেমন-

সুতরাং দেখা যাচ্ছে, ইথিন থেকে ক্লোরোমিথেন প্রস্তুত করা সম্ভব হয়েছে।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”