A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) CH3−CH2−CH2Cl+NaOH (alc)…’ বরিশাল বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৪🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) CH3CH2CH2Cl+NaOH (alc) A+NaCl+H2O
(ii) CH3COOH+NaOHB+H2O

উত্তর:

ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট (rectified spirit) বলে। 

উত্তর:

বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। কারণ বেনজিন (C6H6) যৌগটি হাইড্রোজেন (H) ও কার্বন (C) এর সমন্বয়ে গঠিত। বেনজিনের ক্ষেত্রে ছয় কার্বন নিয়ে যৌগটি গঠিত এবং এতে দ্বি-বন্ধন থাকে অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন-কার্বন একটি একক বন্ধন এবং একটি দ্বি-বন্ধন বিদ্যমান, যা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। যেহেতু বেনজিন (C6H6) যৌগটি C ও H নিয়ে গঠিত, তাই এটি হাইড্রোকার্বন এবং যৌগটিতে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান, সেহেতু একে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই,

সুতরাং, A যৌগটি প্রোপিন (CH3CH=CH2) বা C3H6 । নিচে প্রোপিনের অসম্পৃক্ততা সমীকরণসহ প্রমাণ করা হলো-

বেয়ার পরীক্ষা :  A যৌগ তথা C3H6 যৌগটি লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ায় লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বেগুনি বর্ণ বিনষ্ট হয় যা দ্বারা দ্রবণের অসম্পৃক্ততার প্রমাণিত হয়।

ব্রোমিন দ্রবণ পরীক্ষা : উদ্দীপকের C3H6 যৌগটি কমলা-লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয় । এ বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা প্রমাণিত হয় ।

(বর্ণহীণ দ্রবণ) সুতরাং, উপরোক্ত দুটি পরীক্ষার সাহায্যে প্রোপিনের তথা A যৌগের অসম্পৃক্ততা প্রমাণিত হয়।

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি পূর্ণ করে-

CH3COOH+NaOHCH3COONa(B)+H2O

সুতরাং, B যৌগটি সোডিয়াম ইথানোয়েট (CH3COONa)CH3COONa থেকে উৎপন্ন যৌগ H - CHO (মিথান্যাল) [যা মৃত প্রাণিদেহ সংরক্ষণে ব্যবহৃত হয় ] এর প্রস্তুতি নিচে রাসায়নিক সমীকরণসহ মূল্যায়ন করা হলো-

সোডিয়াম ইথানয়েট থেকে. ফরমালিন প্রস্তুতি : প্রথমে সোডিয়াম ইথানোয়েট ( CH3COONa ) কে সোডালাইমসহ উত্তপ্ত করলে মিথেন ( CH4 ) তৈরি হয়।

উৎপন্ন মিথেন (CH4) মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিনের/ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ব্রোমাইড/ মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে।

উৎপন্ন মিথাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে মিথানল উৎপন্ন করে।

উৎপন্ন মিথানলকে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে শক্তিশালী জারক (K2Cr2O7H2SO4) দ্বারা জারিত করলে মিথান্যাল পাওয়া যায়।

প্রাপ্ত H CHO (মিথান্যাল) এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, যা মৃত প্রাণিদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়।

7 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) CH3−CH2−CH2Cl+NaOH (alc)…’ বরিশাল বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”