(i)
(ii)
ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট (rectified spirit) বলে।
বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। কারণ বেনজিন যৌগটি হাইড্রোজেন (H) ও কার্বন (C) এর সমন্বয়ে গঠিত। বেনজিনের ক্ষেত্রে ছয় কার্বন নিয়ে যৌগটি গঠিত এবং এতে দ্বি-বন্ধন থাকে অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন-কার্বন একটি একক বন্ধন এবং একটি দ্বি-বন্ধন বিদ্যমান, যা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। যেহেতু বেনজিন যৌগটি C ও H নিয়ে গঠিত, তাই এটি হাইড্রোকার্বন এবং যৌগটিতে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান, সেহেতু একে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে।
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই,
সুতরাং, A যৌগটি প্রোপিন বা । নিচে প্রোপিনের অসম্পৃক্ততা সমীকরণসহ প্রমাণ করা হলো-
বেয়ার পরীক্ষা : A যৌগ তথা যৌগটি লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ায় লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বেগুনি বর্ণ বিনষ্ট হয় যা দ্বারা দ্রবণের অসম্পৃক্ততার প্রমাণিত হয়।
ব্রোমিন দ্রবণ পরীক্ষা : উদ্দীপকের যৌগটি কমলা-লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয় । এ বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা প্রমাণিত হয় ।
(বর্ণহীণ দ্রবণ) সুতরাং, উপরোক্ত দুটি পরীক্ষার সাহায্যে প্রোপিনের তথা A যৌগের অসম্পৃক্ততা প্রমাণিত হয়।
উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি পূর্ণ করে-
সুতরাং, B যৌগটি সোডিয়াম ইথানোয়েট । থেকে উৎপন্ন যৌগ H - CHO (মিথান্যাল) [যা মৃত প্রাণিদেহ সংরক্ষণে ব্যবহৃত হয় ] এর প্রস্তুতি নিচে রাসায়নিক সমীকরণসহ মূল্যায়ন করা হলো-
সোডিয়াম ইথানয়েট থেকে. ফরমালিন প্রস্তুতি : প্রথমে সোডিয়াম ইথানোয়েট ( ) কে সোডালাইমসহ উত্তপ্ত করলে মিথেন ( ) তৈরি হয়।
উৎপন্ন মিথেন () মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিনের/ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ব্রোমাইড/ মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে।
উৎপন্ন মিথাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে মিথানল উৎপন্ন করে।
উৎপন্ন মিথানলকে গাঢ় এর উপস্থিতিতে শক্তিশালী জারক ও দ্বারা জারিত করলে মিথান্যাল পাওয়া যায়।
প্রাপ্ত H CHO (মিথান্যাল) এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, যা মৃত প্রাণিদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়।
