A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) ইথানয়িক এসিড…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩২🏢 প্রতিষ্ঠান: ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) ইথানয়িক এসিড → সোডিয়াম ইথানয়েট → মিথেন → মিথাইল ব্রোমাইড → মিথানল → মিথান্যাল → মিথানয়িক এসিড।
(ii) HNO3200 mL,0.2M

উত্তর:

লা-শাতেলিয়ার নীতিটি হচ্ছে- "কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

উত্তর:

3f অরবিটাল সম্ভব নয়। কারণ 3f অরবিটালের ক্ষেত্রে, n = 3, 1 = 0, 1, 2 । এর মান 0, 1, 2 এর জন্য s, p, d অরবিটাল সম্ভব। এজন্য 3f অরবিটাল অসম্ভব।

উত্তর:

এখানে,
ঘনমাত্রা, S = 0.2 M
আয়তন, V = 200 mL
আণবিক ভর = 63
ভর, w = ?

আমরা জানি,

w= SMV 1000
বা, w=0.2×63×2001000
w=2.52 g

সুতরাং, (ii) নং এর দ্রবণে 2.52 gHNO3 আছে ।
তাহলে, 63 gHNO3 এ পরমাণু সংখ্যা =5×6.023×1023 টি

2.52 gHNO3 এ পরমাণু সংখ্যা =5×6.023×1023×2.5263 টি
=1.205×1023 টি

সুতরাং (ii) নং এ মোট পরমাণু সংখ্যা 1.205×1023 টি

উত্তর:

উদ্দীপকের দৃশ্যপট-২ এর ইথানোয়িক এসিড (CH3COOH) কে মিথানোয়িক এসিড (HCOOH) রূপান্তর সম্ভব। নিচে তা বিশ্লেষণ করা হলো-
ইথানোয়িক এসিড জলীয় NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন করে।

CH3COOH+NaOHCH3COONa+H2O

উৎপন্ন সোডিয়াম ইথানোয়েট (CH3COONa) কে সোডালাইমসহ উত্তপ্ত করলে মিথেন (CH4) তৈরি হয়।

উৎপন্ন মিথেন (CH4) মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিনের/ ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ব্রোমাইড/ মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে।

উৎপন্ন মিথাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে মিথানল উৎপন্ন করে।

উৎপন্ন মিথানলকে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে শক্তিশালী জারক (K2Cr2O7H2SO4) দ্বারা জারিত করলে মিথান্যাল পাওয়া যায়।

এভাবে CH3COOH থেকে HCOOH উৎপাদন সম্ভব।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) ইথানয়িক এসিড…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”