A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘100 kg ভরের…’ ঢাকা বোর্ড ২০২৪ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৫🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

100 kg ভরের একটি গাড়ির বেগ-সময় লেখচিত্র নিম্নরূপ:

উত্তর:

গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা একই গতি অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে ধর্ম তাকে গতি জড়তা বলে।

উত্তর:

বোতলের ছিপি মসৃণ হলে তাতে সৃষ্ট ঘর্ষণ বলের মান অনেক কম হতো। কিন্তু ছিপিতে খাঁজকাটা থাকায় হাত দিয়ে যখন ছিপি ঘুরানো হয় তখন হাতের তালু এবং ছিপির মধ্যে ঘর্ষণ বলের মান অনেক বেশি হয়। ফলে সহজেই ছিপিকে খোলা যায়। অর্থাৎ, বোতলের ছিপি এবং হাতের মধ্যে ঘর্ষণ বল সর্বোচ্চ করার জন্য বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে।

উত্তর:

লেখচিত্র হতে দেখা যাচ্ছে, গাড়িটি প্রথম 20 s সুষম ত্বরণে এবং পরের-10 s সুষম বেগে অতিক্রম করেছে।

এখানে,
আদিবেগ, u=0
শেষবেগ, v=5 m s1
সময়, t1=20 s
দূরত্ব, s1= ?

সুষম ত্বরণের ক্ষেত্রে, আমরা জানি,

s1=(u+v2)t1
=(0+52)×20=50 m

সুষম বেগের ক্ষেত্রে, বেগ, v=5 m s1
সময়, t2=10 s

দূরত্ব, s2=vt2=5×10=50 m

30 s-এ মোট অতিক্রিন্ত দূরত্ব, s=s1+s2=50 m+50 m=100 m

উত্তর:

BC অংশের ক্ষেত্রে,

এখানে,
আদিবেগ, u=5 m s1
শেষবেগ, v=0 m s1
সময়, t=60 s40 s=20 s
ত্বরণ, a= ?

আমরা জানি,

a=vut
=0520
=0.25 m s2

গাড়ির ভর, m = 100 kg
প্রয়োগকৃত বল, F=ma=100×(0.25)=25 N
ঋণাত্মক চিহ্ন বাধাদানকারী বল মির্দেশ করে।
সুতরাং, BC অংশে 25 N বল প্রয়োগ করে গাড়িটি C বিন্দুতে থামানো হয়েছিল।

16 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘100 kg ভরের…’ ঢাকা বোর্ড ২০২৪ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”