A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: একটি ক্ষুদ্র…’ ঢাকা বোর্ড ২০২৩ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং: ১০🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যকল্প-১: একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের মান 1mn। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ড B এর দৈর্ঘ্য 8.73 cm ও প্রধান স্কেল পাঠ 8.7 cm পাওয়া গেল।

দৃশ্যকল্প-২: একটি ঘনক আকৃতির বস্তু P এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য 5.5 cm যাতে আপেক্ষিক ত্রুটি 7%।

উত্তর:

স্ক্রুগজের টুপি একবার সম্পূর্ণ ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে ক্রয়ের পিচ বলে।

উত্তর:

যেকোনো পরিমাপের জন্য একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের প্রয়োজন হয় যেন তার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। এ আদর্শ পরিমাণ হচ্ছে পরিমাপের একক। এ এককগুলো এমনভাবে ঠিক করা হয়েছে যাতে এগুলো সুবিধাজনক আকারের হয় এবং সহজে ও সঠিকভাবে তা পুনরুৎপাদন করা যায়। এজন্য কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয়।

উত্তর:

এখানে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর = 1 mm

ভার্নিয়ার স্কেলের 20 ঘর = প্রধান স্কেলের 19 ঘর

∴ ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য =1920 mm=0.95 mm
∴ ভার্নিয়ার ধ্রুবক VC = প্রধান স্কেলের 1 ঘর - ভার্নিয়ার স্কেলের 1 ঘর

=1 mm0.95 mm
=0.05 mm=0.005 cm

B বস্তুর দৈর্ঘ্য, L = 8.73 cm
প্রধান স্কেল পাঠ, M=8.7 cm
ভার্নিয়ার সমপাতন, V= ?

আমরা জানি, L=M+V×VC

বা, V=LMVC
বা, V=8.738.70.005
বা, V=0.030.005
বা, V=6

অতএব B দৈর্ঘ্য পরিমাপের প্রাপ্ত ভার্নিয়ার সমপাতন 6 (Ans.)

উত্তর:

এখানে, পরিমাপকৃত ঘনকের ধারের দৈর্ঘ্য, L = 5.5cm

পরিমাপকৃত ঘনকের আয়তন,

V=5.5×5.5×5.5=166.37 cm3

এবং ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল, A=5.5×5.5

=30.25 cm2

7% আপেক্ষিক ত্রুটিতে দৈর্ঘ্য সবচেয়ে কম হতে পারে,

Lmin=5.55.5×7100
=5.55.5×0.07
=5.50.385
=5.115 cm

দৈর্ঘ্য সবচেয়ে বেশি হতে পারে, Lmax=5.5+5.5×7100

=5.5+5.5×0.07=5.5+0.385=5.885 cm

আয়তনের ক্ষেত্রে :
সবচেয়ে কম আয়তন, Vmin=(5.115 cm)3=133.82 cm3
সবচেয়ে বেশি আয়তন, Vmax=(5.8 cm)3=203.81 cm3
∴ চূড়ান্ত ত্রুটি =|203.81166.37|=37.446 cm3 (সর্বোচ্চ মান নিয়ে)
অথবা, |166.37133.82|=32.55 cm3 (সর্বনিম্ন মান নিয়ে)
∴ ত্রুটির সর্বোচ্চ মান গ্রহণ করে চূড়ান্ত ত্রুটি পাই, 37.446 cm3
∴ আপেক্ষিক ত্রুটি =37.446166.37=0.225=22.5%

ক্ষেত্রফলের ক্ষেত্রে :
সবচেয়ে কম আয়তন, Amin=(5.11 cm)2=26.11 cm2
সবচেয়ে বেশি ক্ষেত্রফল, Amax=(5.885 cm)2=34.63 cm2
∴ চূড়ান্ত ত্রুটি |34.6330.25|=4.38 cm2 [সর্বোচ্চ মান নিয়ে]
অথবা, |30.2526.11|=4.14 cm2 [সর্বনিম্ন মান নিয়ে]
∴ ত্রুটির সর্বোচ্চ মান গ্রহণ করে চূড়ান্ত ত্রুটি 4.38 cm2
∴ আপেক্ষিক ত্রুটি =4.3830.25=0.1447=14.47%
সুতরাং আয়তন ত্রুটি এক পৃষ্ঠের ক্ষেত্রফল ত্রুটির 0.2250.1447=1.55 গুণ

 

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: একটি ক্ষুদ্র…’ ঢাকা বোর্ড ২০২৩ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”