A. Nayan
A. Nayan
31 May 2026 (3 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৩ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নম্বর:🏫 বোর্ড: রাজশাহী শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে।

উত্তর:

রাস্তায় চলার উপযোগী প্রয়োজনীয় আবর্ত ঘর্ষণ পাওয়ার জন্য গাড়ির টায়ারের পৃষ্ঠ খাঁজকাটা থাকে। গাড়ির টায়ারকে এমনভাবে তৈরি করা হয় যেন এটি চলার সময় রাস্তাকে ভালোভাবে আঁকড়ে ধরে থাকে এবং প্রয়োজনীয় ঘর্ষণ বল সৃষ্টি করে। এজন্য টায়ারের উপরের পৃষ্ঠে বিভিন্ন ধরনের দাঁত বা খাঁজকাটা থাকে। বৃষ্টির দিনে বৃষ্টির পানি বা কাদা টায়ারের খাঁজের মধ্যে ঢুকে পড়ে এবং টায়ার পানি বা কাদাকে সজোরে বের করে দেয়। ফলে টায়ার রাস্তার তলকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে। অর্থাৎ তলকে অমসৃণ করার মাধ্যমে ঘর্ষণকে বাড়ানো যেতে পারে। এসব কারণে গাড়ির টায়ারের পৃষ্ঠ খাঁজকাটা থাকে।

উত্তর:

দেওয়া আছে, ১ম বস্তুর ভর, m1=950 kg

২য় বস্তুর ভর, m2=700 kg
১ম বস্তুর বেগ, u1=50 km/h

 =50×10003600=13.89 ms1

২য় বস্তুর বেগ, u2=65 km/h=65×10003600=18.056 ms1

মিলিত বেগ, v = ?

আমরা জানি,

m1u1+m2u2=(m1+m2)v

বা, (950×13.89)+{700×(18.056)}=(950+700)v
বা, 13195.512639.2=1650v
বা, v=556.31650

v=0.337 ms1 (Ans.) 

উত্তর:

দেওয়া আছে, ১ম বস্তুর ভর, m1=950 kg
২য় বস্তুর ভর, m2=700 kg
১ম বস্তুর বেগ, u1=13.89 ms1 [‘গ’ হতে]
২য় বস্তুর বেগ, u2=18.056 ms1 [‘গ’ হতে]

মিলিত বেগ, v=0.337 ms1 ['গ’ হতে]

 সংঘর্ষের পূর্বে ভরবেগ =m1u1+m2u2 
=950×13.89+700×(18.056)
=556.3kgms1

আবার সংঘর্ষের পরে ভরবেগ =(m1+m2)V
=(950+700)×0.337
=556.3 kg ms1

∴ ভরবেগ সংরক্ষিত হয়েছে।

সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি =12 m1u12+12 m2u22

=12×950×(13.89)2+12×700×(18.056)2=205749.445 J

 

আবার সংঘর্ষের পরে মোট গতিশক্তি =(12m1+12m2)V2

=(12×950+12×700)(0.337)2=93.6944 J

∴ গতিশক্তি সংরক্ষিত হয়নি।

সুতরাং বলা যায়, উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি।

3 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৩ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)”