A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বিশ্বকাপে মেসি 500…’ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ২০২৬ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৩🏢 প্রতিষ্ঠান: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বিশ্বকাপে মেসি 500 gm ভরের একটি স্থির ফুটবলের উপর 2 sec যাবৎ 6 N বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান হতে 100 m দূরে দাঁড়িয়ে থাকা খেলোয়াড় দিবালার দিকে বলটি গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। মাঠের ঘর্ষণ বল 2 N।

উত্তর:

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।

উত্তর:

ভূপৃষ্ঠের কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ ৪ এর রাশিমালা হলো-

g=GMR2 ..........................(১)

যেখানে, G = মহাকর্ষীয় ধ্রুবক
M = পৃথিবীর ভর এবং R = পৃথিবীর ব্যাসার্ধ এ সমীকরণ হতে দেখা যায় যে, G এবং M এর মান ধ্রুবক বা স্থির হওয়ায় ৪ এর মান R এর মানের উপর নির্ভর করে। পৃথিবী সম্পূর্ণ গোলাকার না হওয়ায় পৃথিবীর ব্যাসার্ধ R এর মানও সর্বত্র সমান হয় না। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ R সবচেয়ে কম এবং বিষুবীয় অঞ্চলে R এর মান সবচেয়ে বেশি। এজন্য ভূপৃষ্ঠে সর্বত্র অভিকর্ষজ ত্বরণ g এর মান সমান নয়। অর্থাৎ, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন রকম হয়।

উত্তর:

এখানে,
ফুটবলের ভর, m=500 gm=0.5 kg
প্রযুক্ত বল, F=6 N
ঘর্ষণ বল, f=2 N
ত্বরণ, a= ?

আমরা জানি,

Ff=ma
বা, a=Ff m
=620.5
=8 m s2

অতএব, বল প্রয়োগের ফলে বলটির ত্বরণ, 8 m s2 হয়েছিল।

উত্তর:

‘গ’ হতে পাই, ফুটবলের ত্বরণ, a=8 m s2
সময়, t=2 s; আদিবেগ, u=0
দূরত্ব, s1= ?
আমরা জানি, s1=ut+12at2

=0×t+12×8×(2)2=16m

আবার, শেষ বেগ, v=u+at=0+8×2=16 m s1
বল অপসারণের পর বলটি ঘর্ষণ বলের বিরুদ্ধে চলতে থাকবে

ত্বরণ, a1=f m=20.5=4 m s2

এক্ষেত্রে, আদিবেগ, v=16 m s1
শেষ বেগ, v=0
এবং অতিক্রান্ত দূরত্ব s2 হলে,

v2=v2+2as2

বা, 0=(16)2+2×4×s2

s2=32 m

∴ ফুটবলের মোট অতিক্রান্ত দূরত্ব, s=s1+s2=16+32=48 m
ফুটবলের অবস্থান থেকে দিবালার দূরত্ব, s=100 m

s<s

সুতরাং, ফুটবল দিবালার নিকট পৌঁছাবে না।

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বিশ্বকাপে মেসি 500…’ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ২০২৬ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)”