A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘i. S+O2⟶ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

i. S+O2 ‘ M ‘ গ্যাস

ii. N2+3H22 T3 গ্যাস

উত্তর:

যেসব যৌগের কার্যকরীমূলক একই এবং এদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে তাদেরকে সমগোত্রীয় শ্রেণি বলে।

উত্তর:

স্থূল সংকেত যৌগের অণুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করে। যেমন- বেনজিনের আণবিক সংকেত C6H6, ও অ্যাসিটিলিন এর আণবিক সংকেত C2H2। এ দুটি যৌগ ভিন্ন হলেও এদের মৌলসমূহের পরমাণু সংখ্যার অনুপাত অর্থাৎ স্থূল সংকেত CH। সুতরাং দুটি ভিন্ন যৌগের স্থূল সংকেত একই হতে পারে।
অতএব, একই স্থল সংকেত একাধিক যৌগের হতে পারে।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়া দুটিকে সম্পূর্ণ করে পাই,

(i) S+O2SO2( g)(M)

(ii) N2+3H22(M)NH3( g)

উপরিউক্ত বিক্রিয়া দুটি হতে প্রাপ্ত M ও T গ্যাস হলো যথাক্রমে SO2NH3 । এ গ্যাস দুটির ব্যাপন হারের তুলনামূলক বর্ণনা নিম্নে উপস্থাপন করা হলো-

যেকোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়াকে ব্যাপক বলে। ব্যাপন সাধারণত বস্তুর ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। যেকোনো গ্যাসের ব্যাপন হার ঐ গ্যাসের ঘনত্ব ও আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সুতরাং যে গ্যাসের ভর ও ঘনত্ব যত কম তার ব্যাপন হার তত বেশি।

SO2NH3 গ্যাস দুটির আণবিক ভর নির্ণয় করে পাই,

SO2 এর আণবিক ভর =32+16×2=64

NH3 এর আণবিক ভর =14+1×3=17

গ্যাস দুটির আণবিক ভর লক্ষ করলে দেখা যায়, এরতুলনায়SO24NH_3গ্যাসেরআণবিকভরকম।সুতরাংিSO_2অপেক্ষাNH_3$ এর ব্যাপন হার বেশি।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই,

S+O2SO2( g)(M)

উপরিউক্ত বিক্রিয়ার M অর্থাৎ SO2 হতে অলিয়াম প্রস্তুত করা সম্ভব। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-

স্পর্শ চেম্বারে SO2 কে 400450C তাপমাত্রায় Pt চূর্ণ বা V2O5 প্রভাবকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করলে SO3 উৎপন্ন হয়।

2SO2( g)+O2( g)Pt/V2O5400500C2SO3( g)

SO3 এর সাথে H2O যোগ করা হলে H2SO4 উৎপন্ন হয়। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা হলো SO3 বাতাসের জলীয় বাষ্পের সাথে যুক্ত হয়ে H2SO4 এর ঘন কুয়াশা সৃষ্টি করে, যা ঘনীভূত করা অত্যন্ত কঠিন।

SO3( g)+H2O( g)H2SO4 (ঘন কুয়াশা)

তাই SO3 কে 98%H2SO4 এ শোষণ করে ধূমায়মান সালফিউরিক এসিড উৎপন্ন করা হয়। একে অলিয়াম বলে।

অতএব, SO2 হতে অলিয়াম (H2 S2O7) প্রস্তুত করা সম্ভব।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘i. S+O2⟶ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা, রসায়ন (এসএসসি)”