A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: 1H,2H এবং…’ ঢাকা বোর্ড ২০২১ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২১⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যকল্প-১: 1H,2H এবং 3H হাইড্রোজেন মৌলের তিনটি আইসোটোপ। এর মধ্যে প্রথম আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 99.98% এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর 1.00025

দৃশ্যকল্প-২: 

উত্তর:

অপোলার সমযোজী অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বলই ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল।

উত্তর:

কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলই হলো ঐ অণুর আপেক্ষিক আণবিক ভর। যেমন H2O অণুতে উপস্থিত H এর আপেক্ষিক পারমাণবিক ভর 1.0 এবং পরমাণু সংখ্যা 2,O পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 16 এবং পরমাণু সংখ্যা।।
সুতরাং H2O এর আপেক্ষিক আণবিক ভর =1×2+16=18

উত্তর:

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেওয়া আছে, 

'H আইসোটোপের শতকরা পরিমাণ =99.98%

সুতরাং 2H3H আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ

=(10099.98)%=0.02%

ধরি, 2H আইসোটোপের প্রকৃতিতে পরিমাণ =x%
এবং 3H আইসোটোপের প্রকৃতিতে পরিমাণ =(0.02x)%
∴ আপেক্ষিক পারমাণবিক ভর =(99.98×1)+(x×2)+(0.02x)×3100
বা, 1.00025=99.98+2x+0.063x100
বা, 100.025=100.04x
বা, x=0.015%

∴ প্রকৃতিতে প্রাপ্ত 2H আইসোটোপের শতকরা পরিমাণ =0.015% এবং প্রকৃতিতে প্রাপ্ত 3H আইসোটোপের শতকরা প্ররিমাণ =(0.020.015)%=0.005%

উত্তর:

কোনো একটি ইলেকট্রন যে নির্দিষ্ট ব্যাসার্ধের কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে তাকে প্রধান শক্তিস্তর বলে। প্রধান শক্তিস্তরকে n দ্বারা প্রকাশ করা হয়। আবার, ইলেকট্রনগুলো প্রধান শক্তিস্তরের যে উপশক্তিস্তরে পরিভ্রমণ করে তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে l দ্বারা প্রকাশ করা হয়।l এর মান 0 থেকে (n1) পর্যন্ত হয়। উদ্দীপকে প্রধান শক্তিস্তর তিনটি। নিচে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তিস্তরের সাথে উপশক্তিস্তরের সম্পর্ক দৃশ্য-২ এর আলোকে ছকের মাধ্যমে বিশ্লেষণ করা হলো-

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: 1H,2H এবং…’ ঢাকা বোর্ড ২০২১ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)”