A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘X,Y,Z ও R…’ রাজশাহী বোর্ড ২০২৩ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১১🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

X,Y,ZR চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17,20,2330.

উত্তর:

সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।

উত্তর:

যে পলিমারকরণ বিক্রিয়ায় অসংখ্য মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু সৃষ্টি করে তাকে যুত পলিমার বলে।

পলিপ্রোপিন হলো প্রোপিনের পলিমার। প্রোপিনকে টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 140 atm চাপে ও 120C তাপমাত্রায়, উত্তপ্ত করলে পলিপ্রোপিন উৎপন্ন হয়। যা একটি যুত পলিমার। তাই পলিপ্রোপিনকে যুত পলিমার বলা হয়।

উত্তর:

উদ্দীপকের 'Z' মৌলটি হলো ভ্যানাডিয়াম (V)।

V-এর ইলেকট্রন বিন্যাস হলো-

23V1s22s22p63s23p63d34s2

পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ধারণ:

ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, মৌলটির ইলেকট্রনসমূহ 4টি প্রধান শক্তিস্তরে বিন্যস্ত। সুতরাং মৌলটি পর্যায় সারণির ৪র্থ পর্যায়ের অন্তর্ভুক্ত।
পর্যায় সারণিতে মৌলের গ্রুপ সংখ্যা নির্ধারণ :

ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, মৌলটি d block মৌল।

সুতরাং V এর গ্রুপ = d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা + যোজ্যতাস্তরের মোট ইলেকট্রন সংখ্যা =3+2=5

সুতরাং ভ্যানাডিয়াম মৌলটি পর্যায় সারণির গ্রুপ-5 এ অবস্থিত।

অতএব, ভ্যানাডিয়াম মৌলটি পর্যায় সারণির ৪র্থ পর্যায়ের গ্রুপ-5 এ অবস্থিত।

উত্তর:

উদ্দীপকের X,YR মৌল তিনটি হলো যথাক্রমে ক্লোরিন, ক্যালসিয়াম ও জিঙ্ক। 17Cl,20Ca30Zn মৌল তিনটির মধ্যে 17Cl পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে এবং 20Ca30Zn পর্যায় সারণির ৪র্থ পর্যায়ে অবস্থিত। মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম নিচে বিশ্লেষণ করা হলো-

আমরা জানি, একই পর্যায়ের বাম হতে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। কারণ বাম থেকে ডানে মৌলের নিউক্লিয়াসে ক্রমান্বয়ে একটি করে প্রোটন বৃদ্ধি পেতে থাকে এবং বহিঃস্থ শক্তিস্তরে অনুরূপভাবে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে কিন্তু ইলেকট্রনের স্তরের কোনো পরিবর্তন হয় না। ফলে বহিঃস্থ ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয় এবং সেই সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়। আবার পর্যায় সারণির একই গ্রুপে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক আকার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উপর থেকে নিচে বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপে উপর থেকে নিচে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর শক্তিস্তর বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। অতএব মৌল তিনটির পারমাণবিক আকারের ক্রম হলো, Cl<Zn<Ca.

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘X,Y,Z ও R…’ রাজশাহী বোর্ড ২০২৩ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)”