A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[A পাত্রের দ্রবণের…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৭🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[A পাত্রের দ্রবণের সাথে B পাত্রের দ্রবণের বিক্রিয়া সম্পন্ন করা হল]

উত্তর:

কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023×1023 টি পরমাণু, অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে ঐ পদার্থের মোল বলা হয়।

উত্তর:

যে সকল এ-ব্লক মৌলের স্থায়ী আয়নের ইলেকট্রন বিন্যাস করলে d অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1-9টি হয়, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আয়রন তথা Fe এর একটি স্থায়ী আয়ন হচ্ছে Fe2+। এর ইলেকট্রন বিন্যাস করলে d অরবিটালে ইলেকট্রন সংখ্যা 6টি (যা, 1-9 এর মধ্যে) হয়। তাই Fe কে অবস্থান্তর মৌল বলা হয়। যেমন-

26Fe1 s22 s22p63 s23p63 d64 s2

Fe2+1 s22 s22p63 s23p63 d64 s0

উত্তর:

উদ্দীপকের বেলুনে অবস্থিত গ্যাসটি অ্যামোনিয়া (NH3) গ্যাস। 

NH3 গ্যাসের আণবিক ভর =17 g/mol

অর্থাৎ, 1 মোল NH3 গ্যাস =17 g

প্রমাণ অবস্থায়,

17 g অ্যামোনিয়া গ্যাসের আয়তন= 22.4 L

∴ 34 g অ্যামোনিয়া গ্যাসের আয়তন =22.4×3417 L=44.8 L

অতএব, প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন 44.8 L

উত্তর:

উদ্দীপকের A পাত্রের দ্রবণের ভর,

এখানে, HNO3 দ্রবণের-
ঘনমাত্রা, S=0.2M
M=63 ( HNO3 এর আণবিক ভর)
আয়তন, V=200 mL
ভর, w=?

 

w= SMV 1000=0.2×63×2001000w=2.52 g

এখন (A + B) পাত্রের দ্রবণ মিশ্রিত করলে নিচের প্রশমন বিক্রিয়াটি ঘটে-

বিক্রিয়া অনুসারে-

126 gHNO3 বিক্রিয়া করে =74 gCa(OH)2 এর সাথে

2.52 gHNO3 বিক্রিয়া করে =74×2.52126 gCa(OH)2 এর সাথে

   =1.48 gCa(OH)2 এর সাথে

সুতরাং, প্রশমনের পর অতিরিক্ত Ca(OH)2 থাকে =(31.48)g

   =1.52g

যেহেতু প্রশমনের পর Ca(OH)2 অতিরিক্ত থাকে, তাই HNO3 বিক্রিয়া করে আগে ফুরিয়ে যায়। জানা আছে, বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যেটি আগে বিক্রিয়া করে ফুরিয়ে যায় সেটি লিমিটিং বিক্রিয়ক।

এজন্য উদ্দীপকের বিক্রিয়ায় HNO3 হলো লিমিটিং বিক্রিয়ক।

 

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[A পাত্রের দ্রবণের…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”