A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A একটি হাইড্রোকার্বন…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – আমাদের জীবনে রসায়ন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১১তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

A একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 26। যৌগটিতে 7.69% হাইড্রোজেন আছে।

উত্তর:

যেসব জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক (-OH) উপস্থিত থাকে তাকে অ্যালকোহল বলে।

উত্তর:

যেসব এসিড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় এবং অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে তাদেরকে মৃদু বা দুর্বল এসিড বলে। যেহেতু ইথানয়িক এসিড (CH3COOH) জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় এবং অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন ( H ) উৎপন্ন করে। সে কারণেণ ইথানয়িক এসিড (CH3COOH) কে দুর্বল এসিড বলা হয়।

CH3COOHH2OH++CH3COO

আবার 25C তাপমাত্রায় ইথানয়িক এসিডের 1000 টি অণুর মধ্যে পানিতে মাত্র 4 টি অণু বিয়োজিত হয় । আর 996টি ইথানয়িক এসিডের অণু অবিযোজিত অবস্থায় পানিতে অবস্থান করে। এসব কারণে CH3COOH কে দুর্বল এসিড বলা হয়।

উত্তর:

উদ্দীপকের A যৌগটির আণবিক সংকেত নিম্নরূপে নির্ণয় করা যায়। দেওয়া আছে,

H=7.69%C=(1007.69)%=92.31%

এখন প্রত্যেক মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই,

H=7.691=7.69

C=92.3112=7.69

এভাবে প্রাপ্ত ভাগফলসমূহকে ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা ভাগ করে পাই,

H=7.697.69=1

C=7.697.69=1

যৌগটির স্থূল সংকেত =CH

ধরি, A যৌগটির আণবিক সংকেত =(CH)n

দেওয়া আছে, A যৌগের আণবিক ভর = 26

এবং স্থূল সংকেতের আণবিক ভর =(12+1)=13

=2613

n=2

সুতরাং A যৌগটির আণবিক সংকেত =(CH)2=C2H2 অতএব A যৌগটি হলো ইথাইন (অ্যাসিটিলিন), যার আণবিক সংকেত হলো C2H2

উত্তর:

উদ্দীপকের A যৌগ অর্থাৎ C2H2 হতে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব নিম্নে তা বিশ্লেষণ করা হলো-

প্রথমে 80C তাপমাত্রায় ইথাইন যৌগের মধ্যে 20% সালফিউরিক এসিড এবং 2% মারকিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথান্যাল উৎপন্ন হয়।

উৎপন্ন ইথানয়িক এসিডের 410% জলীয় দ্রবণ ভিনেগার নামে -পরিচিত যা খাদ্য সংরক্ষণ কাজে ব্যবহৃত হয়।

সুতরাং ইথাইন যৌগ থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A একটি হাইড্রোকার্বন…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – আমাদের জীবনে রসায়ন, রসায়ন (এসএসসি)”