A একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 26। যৌগটিতে 7.69% হাইড্রোজেন আছে।
যেসব জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক (-OH) উপস্থিত থাকে তাকে অ্যালকোহল বলে।
যেসব এসিড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় এবং অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে মৃদু বা দুর্বল এসিড বলে। যেহেতু ইথানয়িক এসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় এবং অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন ( ) উৎপন্ন করে। সে কারণেণ ইথানয়িক এসিড কে দুর্বল এসিড বলা হয়।
আবার তাপমাত্রায় ইথানয়িক এসিডের 1000 টি অণুর মধ্যে পানিতে মাত্র 4 টি অণু বিয়োজিত হয় । আর 996টি ইথানয়িক এসিডের অণু অবিযোজিত অবস্থায় পানিতে অবস্থান করে। এসব কারণে কে দুর্বল এসিড বলা হয়।
উদ্দীপকের A যৌগটির আণবিক সংকেত নিম্নরূপে নির্ণয় করা যায়। দেওয়া আছে,
এখন প্রত্যেক মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই,
এভাবে প্রাপ্ত ভাগফলসমূহকে ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা ভাগ করে পাই,
যৌগটির স্থূল সংকেত
ধরি, A যৌগটির আণবিক সংকেত
দেওয়া আছে, A যৌগের আণবিক ভর = 26
এবং স্থূল সংকেতের আণবিক ভর
সুতরাং A যৌগটির আণবিক সংকেত অতএব A যৌগটি হলো ইথাইন (অ্যাসিটিলিন), যার আণবিক সংকেত হলো ।
উদ্দীপকের A যৌগ অর্থাৎ হতে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব নিম্নে তা বিশ্লেষণ করা হলো-
প্রথমে তাপমাত্রায় ইথাইন যৌগের মধ্যে সালফিউরিক এসিড এবং মারকিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথান্যাল উৎপন্ন হয়।
উৎপন্ন ইথানয়িক এসিডের জলীয় দ্রবণ ভিনেগার নামে -পরিচিত যা খাদ্য সংরক্ষণ কাজে ব্যবহৃত হয়।
সুতরাং ইথাইন যৌগ থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব।
