A. Nayan
A. Nayan
3 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) 4cm ব্যাসার্ধের…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – ঘন জ্যামিতি, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📖 ১২তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) 4cm ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 6cm বহিঃব্যাসার্ধবিশিষ্ট ও সমভাবে পুরু একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হলো।

(ii) ABCD ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু P এবং Q যেখানে ABDC এবং AB>DC.

উত্তর:

দেওয়া আছে, নিরেট গোলকের ব্যাসার্ধ, r=4 cm

গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল =4πr2

=(4×3.1416×42) বর্গ সেমি

=201.06 বর্গ সেমি (প্রায়) (Ans.)

উত্তর:

নিরেট গোলকের আয়তন =43πr3

=43×3.1416×43 ঘন সেমি

=268.08 ঘন সেমি (প্রায়)

যেহেতু নিরেট গোলককে গলিয়ে ফাঁপা গোলক তৈরি করা হয়েছে,

∴ ফাঁপা গোলকের লোহার আয়তন =268.08 ঘন সেমি (প্রায়)

ধরি, ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ =r1 সেমি

দেওয়া আছে, ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ r2=6 সেমি

শর্তমতে, 43×π×r2343×πr13=268.08

বা, 43π(r23r13)=268.08

বা, 63r13=64[r2=6 সেমি ]

বা, 216r13=64

বা, r13=21664

বা, r13=152

r1=5.337

ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ = 5.337 সেমি (প্রায়)

ফাঁপা গোলকটির পুরুত্ব

= (গোলকের বহিঃব্যাসার্ধ - গোলকের অন্তঃব্যাসার্ধ)

= (6-5.337) সেমি

= 0.663 সেমি (প্রায়) (Ans.)

উত্তর:

ABCD ট্রাপিজিয়ামের AC এবং BD কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে P ও Q । P, Q যোগ করি ।

প্রমাণ করতে হবে যে, PQABDC এবং PQ=12(ABDC)

প্রমাণ : মনে করি, কোনো ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে A, B, C, D এর অবস্থান ভেক্টর যথাক্রমে a,b,c,d

এবংAB=ba এবং DC=cd

P বিন্দুর অবস্থান ভেক্টর =12(a+c)[P,AC এর মধ্যবিন্দু]

এবং Q বিন্দুর অবস্থান ভেক্টর =12( b+d)[Q,BD এর মধ্যবিন্দু]

PQ=12( b+d)12(a+c)

=12( b+dac)

=12{( ba)(cd)}

=12(ABDC)

DCAB হওয়ায় ( ABDC ) ভেক্টরটিও DCAB ভেক্টরের সমান্তরাল হবে।তাহলে PQ ভেক্টরটিও DCAB ভেক্টরদ্বয়ের সমান্তরাল হবে।

কারণ, PQ=12(ABDC)

বা, |PQ|=12|ABDC|

PQ=12(ABDC)

PQABDC এবং PQ=12(ABDC) (প্রমাণিত)

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) 4cm ব্যাসার্ধের…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – ঘন জ্যামিতি, উচ্চতর গণিত (এসএসসি)”