A. Nayan
A. Nayan
3 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘12 সে.মি., 16…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – ঘন জ্যামিতি, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📖 ১২তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

12 সে.মি., 16 সে.মি. এবং r সে.মি. ব্যাসবিশিষ্ট তিনটি কঠিন লোহার গোলক গলিয়ে 18 সে.মি. ব্যাসবিশিষ্ট একটি কঠিন গোলক তৈরি করা হলো যা একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়।

উত্তর:

দেওয়া আছে, একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা, h=7 সে মি. এবং ভূমির ব্যাসার্ধ, r=4 সে.মি.।

∴ কোণকের হেলানো উচ্চতা l হলে,

l=r2+h2 একক
=42+72 সে.মি.
=16+49 সে.মি.
=65 সে.মি.
=8.06 সে.মি. (প্রায়)

আমরা জানি,

কোণকের বক্রতলের ক্ষেত্রফল =πrl বর্গ একক

=π×4×8.06 বর্গ সে.মি.

=101.284 বর্গ সেমি. (প্রায়) [Ans.]

উত্তর:

দেওয়া আছে, তিনটি কঠিন গোলকের ব্যাস যথাত্রুমে 12, 16, r সে.মি
∴ তিনটি কঠিন লোহার গোলকের ব্যাসাধ যথাক্রমে 6,8,r2 সে.মি.
যেহেতু, এই তিনটি কঠিন লোহার গোলককে গলিয়ে 18-সে.মি. ব্যাস অর্থাৎ, 9 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলক তৈরি করা হয়েছে।
অতএব, ঐ তিনটি কঠিন লোহার গোলকের আয়তনের সমষ্টি হবে 9 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কঠিন গোলকের আয়তনের সমান।

আমরা জানি, গোলকের আয়তন =43πr3 ঘন একক

6,8r2 সে.মি. ব্যাসার্ধের কঠিন লোহার গোলকের আয়তনের সমষ্টি,

A={43π×63+43π×83+43π(r2)3} ঘন সে.মি.
=43π×(63+83+r38) ঘন সে.মি.

এবং 9 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কঠিন গোলকের আয়তন,

B=43π×93 ঘন সে.মি.

প্রশ্নমতে, A=B
বা, 43π×(63+83+r38)=43π×93
বা, 63+83+r38=93
বা, 216+512+r38=729
বা, r38=729216512
বা, r38=1
বা, r3=8=23

r=2

অতএব, r এর মান 2 সে.মি.। [Ans.]

উত্তর:

দেওয়া আছে,
কঠিন গোলকের ব্যাস = 18 সে.মি.
∴ কঠিন গোলকের ব্যাসার্ধ, r=182=9 সে.মি.

যেহেতু, কঠিন গোলকটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। তাই, গোলকের ব্যাসার্ধ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ সমান হবে এবং গোলকের ব্যাস হবে, সিলিন্ডারটির উচ্চতার সমান।

∴ সিলিন্ডারটির উচ্চতা, h=2r একক

=2×9সে.মি.
=18 সে.মি.

আমরা জানি, গোলকটির আয়তন =43πr3 ঘন একক
=43π×93 ঘন সে.মি.
=3053.63 ঘন সে.মি. (প্রায়)

∴ সিলিন্ডারের আয়তন =πr2h ঘন একক

=π×92×18 ঘন সে.মি.
=4580.44 ঘন সে.মি. (প্রায়)

∴ অনধিকৃত অংশের আয়তন = সিলিন্ডারের আয়তন - গোলকের আয়তন

=(4580.443053.63) ঘন সে.মি.
=1526.81 ঘন সে.মি. (প্রায়)

সুতরাং, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন 1526.81 ঘন সে.মি. (প্রায়) [Ans.]

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘12 সে.মি., 16…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – ঘন জ্যামিতি, উচ্চতর গণিত (এসএসসি)”