A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

তরলকে পাত্রে রেখে উত্তপ্ত করার সময় পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে।

উত্তর:

বায়ু একটি প্রবাহী পদার্থ। সুতরাং বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমণ্ডলের উচ্চতা ও বায়ুর ঘনত্বের ওপর। সমুদ্র সমতল থেকে যত ওপরে ওঠা যায়, বায়ু স্তম্ভের ওজন ও ঘনত্ব তত হ্রাস পায়। এজন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমে অর্থাৎ ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে।

উত্তর:

উদ্দীপক হতে পাই,
ছোট পিস্টনের ওপর প্রযুক্ত ভর, m1=10 kg
ছোট পিস্টনের ক্ষেত্রফল, A1=0.5 m2
বড় পিস্টনের ক্ষেত্রফল, A2=2.5 m2
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2
ছোট পিস্টনের প্রযুক্ত বল, F1=m1 g

=10×9.8
=98 N

বড় পিস্টনের অনুভূত ঊর্ধ্বমুখী বল, F2= ?

 

আমরা জানি, F1 F2=A1 A2
বা, F2=A2 A1×F1
=2.50.5×98
=490 N

সুতরাং বড় পিস্টনের ওপর 490 N ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে।

উত্তর:

এখানে, ছোট পিস্টনের প্রযুক্ত বল, F1=10×9.8=98 N

ছোট পিস্টনের সরণ, x1=6 cm=0.06 m
বড় পিস্টনের প্রাপ্ত বল, F2=490 N [গ হতে]
ধরি, বড় পিস্টনের সরণ =x2

 

আমরা জানি,

F1x1=F2x2

বা, x2=F1 F2×x1
=98490×0.06
=0.012 m

∴ ছোট পিস্টনের ব্যয়িত শক্তি,

E1=F1x1
=98×0.06
=5.88 J

আবার, বড় পিস্টনের প্রাপ্ত শক্তি,

E2=F2x2
=490×0.012
=5.88 J
E1=E2

যেহেতু ছোট পিস্টন ও বড় পিস্টনের শক্তি সমান। তাই উভয় পিস্টনে শক্তি সংরক্ষিত হবে।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”