A. Nayanㅤ
A. Nayan
11 Jun 2026 (5 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


📘 ক্লাস ৯ম–১০ম🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় পদার্থবিজ্ঞান📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — পদার্থের অবস্থা ও চাপ🔢 সৃজনশীল নং ৩🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পদার্থবিজ্ঞান · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

তরলকে পাত্রে রেখে উত্তপ্ত করার সময় পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বায়ু একটি প্রবাহী পদার্থ। সুতরাং বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমণ্ডলের উচ্চতা ও বায়ুর ঘনত্বের ওপর। সমুদ্র সমতল থেকে যত ওপরে ওঠা যায়, বায়ু স্তম্ভের ওজন ও ঘনত্ব তত হ্রাস পায়। এজন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমে অর্থাৎ ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে পাই,
ছোট পিস্টনের ওপর প্রযুক্ত ভর, m1=10 kg
ছোট পিস্টনের ক্ষেত্রফল, A1=0.5 m2
বড় পিস্টনের ক্ষেত্রফল, A2=2.5 m2
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms−2
ছোট পিস্টনের প্রযুক্ত বল, F1=m1 g

=10×9.8
=98 N

বড় পিস্টনের অনুভূত ঊর্ধ্বমুখী বল, F2= ?

 

আমরা জানি, F1 F2=A1 A2
বা, F2=A2 A1×F1
=2.50.5×98
=490 N

সুতরাং বড় পিস্টনের ওপর 490 N ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, ছোট পিস্টনের প্রযুক্ত বল, F1=10×9.8=98 N

ছোট পিস্টনের সরণ, x1=6 cm=0.06 m
বড় পিস্টনের প্রাপ্ত বল, F2=490 N [গ হতে]
ধরি, বড় পিস্টনের সরণ =x2

 

আমরা জানি,

F1x1=F2x2

বা, x2=F1 F2×x1
=98490×0.06
=0.012 m

∴ ছোট পিস্টনের ব্যয়িত শক্তি,

E1=F1x1
=98×0.06
=5.88 J

আবার, বড় পিস্টনের প্রাপ্ত শক্তি,

E2=F2x2
=490×0.012
=5.88 J
∴E1=E2

যেহেতু ছোট পিস্টন ও বড় পিস্টনের শক্তি সমান। তাই উভয় পিস্টনে শক্তি সংরক্ষিত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”