A. Nayan
A. Nayan
14 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) তিনটি নিরপেক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📖 ১৩তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো।

(ii) 14 টি টিকেটে 16 থেকে 29 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে নেওয়া হলো।

উত্তর:

একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্রটি হবে,

S=1,2,3,4,5,6

মোট নমুনা বিন্দুর সংখ্যা =6 টি ।

বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা = 4টি।

যথা : 1, 3, 5, 6

∴ বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সমভাবনা =46=23

∴ নির্ণেয় সমভাবনা 23 (Ans.)

উত্তর:

প্রথমে মুদ্রা তিনটিকে তিন ধাপ হিসেবে বিবেচনা করি এবং প্রতি ধাপে 2টি ফলাফল H অথবা T আসতে পারে। মোট ফলাফলকে Probability tree এর সাহায্যে নিম্নভাবে দেখানো যায় :

∴ নমুনা ক্ষেত্রটি হবে :

HHH,HHT,HTH,HTT,THH,THT,TTH,TTT

∴ মোট নমুনাবিন্দু =8 টি।

∴ কমপক্ষে 2 টি টেল (T) পাওয়ার অনুকূল ঘটনাগুলো :

HTT,THT,TTH,TTT অর্থাৎ, 4টি।

∴ কমপক্ষে 2 টি টেল (T) পাওয়ার সম্ভাবনা =48=12 (Ans.)

উত্তর:

টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে নেওয়া হলে সম্ভাব্য ফলাফলগুলো হবে: 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29.

এখানে, মৌলিক সংখ্যাগুলো: 17, 19, 23, 29.

∴ টিকেটটি মৌলিক হওয়ার সম্ভাবনা =414=27.

4 এর গুণিতক সংখ্যাগুলো : 16, 20, 24, 28.

∴ টিকেটটির নম্বর 4 এর গুণিতক হওয়ার সম্ভাবনা =414=27.

অতএব, টিকেটটির ক্রমিক নম্বর মৌলিক হওয়ার সম্ভাবনা, 4 এর গুণিতক হওয়ার সম্ভাবনার সমান। (দেখানো হলো)

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) তিনটি নিরপেক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)”