একটি নিরপেক্ষ মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো এবং 41 হতে 100 পর্যন্ত ক্রমিক নম্বরযুক্ত টিকেটগুলোর মধ্যে দৈবভাবে একটি টিকেট উঠানো হলো।
একটি ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6.
মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6টি
জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল = 6টি।
যথা : 1, 2, 3, 4, 5, 6.
জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা
নির্ণেয় সম্ভাবনা 1.
মুদ্রা নিক্ষেপ পরীক্ষাকে তিন ধাপ হিসেবে বিবেচনা করি। মুদ্রা নিক্ষেপের প্রতি ধাপে দুইটি ফলাফল {H, T} আসতে পারে। একটি মুদ্রা তিনবার নিক্ষেপের মোট ফলাফল Probability tree এর সাহায্যে দেখানো হলো।
অতএব, নমুনাক্ষেত্রটি হলো :
S = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
মোট নমুনা বিন্দুর সংখ্যা = 8টি।
বড়োজোর 3H আসার অনুকূল ফলাফল সংখ্যা = 8টি।
যথা : HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT
বড়োজোর 3H আসার সম্ভাবনা
নির্ণেয় সম্ভাবনা 1.
41 থেকে 100 পর্যন্ত ক্রমিক নম্বরযুক্ত টিকেটের নমুনাক্ষেত্র :
41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100.
মোট নমুনা বিন্দু = 60 টি
টিকেটের নম্বরটি পূর্ণবর্গ হওয়ার অনুকূল ফলাফল = 4টি যথা : 49, 64, 81, 100.
টিকেটের নম্বরটি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা
আবার, টিকেটের নম্বরটি 3 এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল = 4টি। যথা : 45, 60, 75, 90।
টিকেটের নম্বরটি 3 এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা
অতএব, টিকেটের নম্বরটি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা, 3 এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার সমান। (দেখানো হলো)
