A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘লোহার তৈরি একটি…’ যশোর বোর্ড ২০২৪ – পরিমিতি, গণিত (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

লোহার তৈরি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:2 এবং আয়তন 768 ঘনমিটার। ঘনবস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হলো, যার ভিতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেমি ও 6 সেমি।

উত্তর:

দেওয়া আছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গড় 11 সেমি। এবং ক্ষেত্রফল 121 বর্গ সেমি

 

∴ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল = (2 × 11) সেমি = 22 সেমি

 

আমরা জানি,

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =12× × (ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × (সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব)

 

বা, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত

 

=2×12122 সেমি = 11 সেমি

 

নির্ণেয় লম্ব দূরত্ব 11 সেমি।

উত্তর:

দেওয়া আছে, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য: প্রস্থ: উচ্চতা = 3:2:2 এবং আয়তন = 768 ঘন মিটার

ধরি, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a=3x মিটার, প্রস্থ, b=2x মিটার এবং উচ্চতা, c=2x মিটার

 

∴ আয়তাকার ঘনবস্তুর আয়তন = abc ঘন একক

= (3x×2x×2x) ঘন মিটার

= 12x3 ঘন মিটার

 

প্রশ্নমতে, 12x3=768

 

বা, x3=76812=64

 

বা, (x)3=(4)3

 

x=4

 

আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a=3×4 মিটার =12 মিটার

প্রস্থ, b=2×4 মিটার =8 মিটার

এবং উচ্চতা, c=2×4 মিটার =8 মিটার

 

আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল

=2(ab+bc+ca) বর্গ একক

 

=2(12×8+8×8+8×12) বর্গমিটার

 

=2×(96+64+96) বর্গমিটার

 

=2×256 বর্গ মিটার =512 বর্গমিটার

 

নির্ণেয় আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল 512 বর্গমিটার।

উত্তর:

দেওয়া আছে, আয়তাকার ঘনবস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হয় যার ভিতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেমি ও 6 সেমি।

 

ধরি, পাইপের বাইরের ব্যাসার্ধ, r1=6 সেমি =6100 মিটার =0.06 মিটার

 

এবং পাইপের ভেতরের ব্যাসার্ধ, r2=5 সেমি =5100 মিটার =0.05 মিটার

 

যেহেতু আয়তাকার ঘনবস্তুটিকে গলিয়ে বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হয়।
সুতরাং, পাইপের বাইরের আয়তন – পাইপের ভেতরের আয়তন = আয়তাকার ঘনবস্তুর আয়তন

 

ধরি, বেলনাকার পাইপের উচ্চতা = h একক

 

শর্তমতে, πr12 hπr22 h=768

 

বা, πh(r12r22)=768

 

বা, h=768π(r12r22)=7683.1416×{(0.06)2(0.05)2}

 

=7683.1416×(0.00360.0025)

 

=7683.1416×0.0011=222237.655 (প্রায়)।

 

নির্ণেয় লোহার পাইপের উচ্চতা 222237.655 মিটার (প্রায়)।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘লোহার তৈরি একটি…’ যশোর বোর্ড ২০২৪ – পরিমিতি, গণিত (এসএসসি)”