A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৩ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো মৌলের একটি পরমাণু, কার্বন-12 পরমাণুর ভরের 112 অংশের তুলনায় যতগুণ ভারী তাকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে।

সুতরাং কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 

উত্তর:

জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার 1817 সালে একটি সূত্র প্রকাশ করেন। যা ডোবেরাইনার ত্রয়ী সূত্র নামে পরিচিত। সূত্রটি নিম্নরূপ-

রাসায়নিকভাবে সদৃশ এমন তিনটি মৌলের মধ্যে দ্বিতীয়টির পারমাণবিক ভর প্রায় প্রথম ও দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার নিকটবর্তী।

ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের ব্যাখ্যা: লিথিয়াম (Li) সোডিয়াম (Na) ও পটাশিয়াম (K) এর রাসায়নিক ধর্মের মিল থাকায় লিথিয়াম (Li) ও পটাশিয়ামের (K) পারমাণবিক ভরের (7+39) যোগফলের অর্ধেক 23 যা সোডিয়ামের পারমাণবিক ভর।

উত্তর:

উদ্দীপকের K মৌলটি হলো ক্লোরিন (Cl), কারণ C1 পর্যায় সারণির ও নং পর্যায়ের ও গ্রুপ-17 এর মৌল। C1 মৌলটির দ্বিপরমাণুক অণু গঠনে রাসায়নিক বন্ধন নিচে চিত্রসহ বর্ণনা করা হলো-

Cl এর ইলেকট্রন বিন্যাস, 17Cl1 s22 s22p63s23p5

ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, CI এর শেষ কক্ষপথে টি ইলেকট্রন বিদ্যমান। ফলে অষ্টক পূরণের জন্য এর একটি ইলেকট্রন প্রয়োজন। এক্ষেত্রে দুটি ক্লোরিন (CI) পরমাণু পরস্পর একটি করে ইলেকট্রন শেয়ার করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস 18Ar এর ইলেকট্রন বিন্যাস (1 s22s22p63s23p6)  লাভ করে এবং Cl2 অণু গঠন করে।

উত্তর:

উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের 'X' মৌলটি হলো কার্বন (C) এবং তৃতীয় পর্যায়ের 'Y' ও 'Z' মৌল দুইটি যথাক্রমে ক্লোরিন ও সোডিয়াম। সুতরাং 'ZY' অর্থাৎ NaCl পানিতে দ্রবীভূত হলেও 'XY' অর্থাৎ CCl4 যৌগটি পানিতে দ্রবীভূত হয় না। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-

পানি একটি পোলার যৌগ। পানির অণুতে বিদ্যমান হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অধিক হওয়ায় এদের মধ্যে পোলারায়ন ঘটে। ফলে অক্সিজেন (O) পরমাণুটি আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জপ্রাপ্ত হয়।

এখন NaCl কে পানিতে দ্রবীভূত করলে যৌগটি প্রথমে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিয়োজিত হবে। এক্ষেত্রে NaCl এর ধনাত্মক প্রান্ত (Na+) পানির অণুর ঋণাত্মক প্রান্ত বা অক্সিজেন দ্বারা আকর্ষিত হবে। অপরদিকে, ঋণাত্মক প্রান্তে (CI) পানির ধনাত্মক বা হাইড্রোজেন প্রান্ত দ্বারা আকর্ষিত হবে। আকর্ষণের কারণে যৌগের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির পোলার অণু বিপরীত প্রান্ত দিয়ে পরিবেষ্টিত থাকে এবং পানিতে দ্রবীভূত হয়। এক্ষেত্রে, 'Like dissolves like' নীতি অনুসৃত হয়। এভাবে NaCl পানিতে দ্রবীভূত হয়।

অপরদিকে CCl4 একটি সমযোজী যৌগ। C ও CI পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে CCl4 যৌগ গঠন করে। সমযোজী যৌগ পোলার দ্রাবকের সংস্পর্শে আসলেও ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হতে পারে না। ফলে পোলার দ্রাবকের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হয় না। একারণে CCl4 পোলার দ্রবকে দ্রবীভূত হয় না। সুতরাং NaCl যৌগটি পানিতে দ্রবীভূত হলেও CCl4 যৌগটি পানিতে দ্রবীভূত হয় না।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৩ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”