A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[X, Y, Z…’ সিলেট বোর্ড ২০২৪ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৩🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[X, Y, Z প্রচলিত মৌলের প্রতীক নয়।] 

উত্তর:

নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাকে ঐ দ্রবণের মোলারিটি বলে।

উত্তর:

জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য নিম্নরূপ:

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, Y ও Z মৌলদ্বয় যথাক্রমে CI (17) ও Na(11); যাদের পারমাণবিক ভর যথাক্রমে 35 ও 23। Cl এর আয়নীকরণ শক্তি Na অপেক্ষা বেশি। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-

জানা আছে, যেকোনো পর্যায়ে যতই ডানদিকে যাওয়া যায় অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে আয়নিকরণ শক্তি ততই বেড়ে যায়। কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্ববহিঃস্থ ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়। ফলে সর্ববহিঃস্থ একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ আয়নিকরণ শক্তির মান বেশি হয়।

উদ্দীপকের Na ও CI এর ইলেকট্রন বিন্যাস-

Na(11)=1 s22 s22p63 s1 (৩য় পর্যায়, গ্রুপ-1)
Cl(17)=1 s22 s22p63 s23p5 (৩য় পর্যায়, গ্রুপ-17)

দেখা যাচ্ছে, Na মৌলটি ৩য় পর্যায়ের সর্ববামে এবং CI মৌলটি ৩য় পর্যায়ের সর্বডানে অবস্থিত। সুতরাং, CI মৌলটি সর্বডানে অবস্থিত বলে CI এর আয়নীকরণ শক্তি Na অপেক্ষা বেশি হয়।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, X, Y, Z মৌলত্রয় হলো যথাক্রমে C, Cl ও Na । এজন্য XY4 ও ZY যৌগদ্বয় যথাক্রমে CCl4 ও NaCl । NaCl পানিতে দ্রবণীয় হলেও CCl4 পানিতে অদ্রবণীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

NaCl এর কেলাস দ্রবীভূত করার সময় পানির ঋণাঅন্ম মেরু NaCl এর ধনাত্মক আয়নের ( Na+) দিকে এবং পানির ধনাত্মক মেরু NaCl এর ঋণাত্মক আয়নের ( Cl) দিকে আবর্তিত হয়। ফলে NaCl এর Na+Clআয়নসমূহ পানি অণু দ্বারা আকর্ষিত হয় এবং কেলাস ল্যাটিস থেকে ক্রমশ দ্রবণে চলে আসে। Na+Clআয়নসমূহ  দ্রবণে পুরোপুরি মুক্ত থাকে না। ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাথে পানি অণুর সংযোগের সময় নির্গত শক্তিকে হাইড্রেশন শক্তি বলে। এ নির্গত তাপ শক্তির প্রভাবে NaCl এর কেলাস-ল্যাটিস থেকে আয়নগুলো পৃথক হয়ে পানিতে দ্রবীভূত হয়ে থাকে।

অপরদিকে, CCl4 একটি অপোলার যৌগ। এটি বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি করতে পারে না। ফলে এটি পানিতে দ্রবীভূত হয় না।

সুতরাং দেখা যায়, NaCl যৌগটি পানিতে দ্রবীভূত হলেও CCl4 যৌগটি পানিতে দ্রবীভূত হয় ন্না।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[X, Y, Z…’ সিলেট বোর্ড ২০২৪ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”