A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(X, Y, E…’ সিলেট বোর্ড ২০২৫ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২১🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(X, Y, E প্রতীকী অর্থে ব্যবহৃত)

উত্তর:

একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে।

উত্তর:

নিয়ন (Ne) কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কারণ, 10Ne এর ইলেকট্রন বিন্যাস (1s22s22p6)- এ সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন দ্বারা অষ্টক পূর্ণ থাকে, যা অত্যন্ত সুস্থিত। এ সুস্থিত ইলেকট্রন বিন্যাস ভাঙতে অনেক শক্তির প্রয়োজন। তাই Ne স্বাভাবিক অবস্থায় কোনো মৌলের সাথে যুক্ত হয় না। অর্থাৎ বহিঃস্থ স্তরের সুবিন্যস্ত ইলেকট্রন বিন্যাসের কারণে Ne নিষ্ক্রিয় হয়।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, 17E মৌলটি ক্লোরিন (Cl)। সুতরাং, E2 অণুটি হচ্ছে Cl2। নিচে Cl2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-

Cl এর ইলেকট্রন বিন্যাস, Cl(17)1 s22 s22p63 s23p5
ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, Clএর শেষ কক্ষপথে 7 টি ইলেকট্রন বিদ্যমান। ফলে অষ্টক পূরণের জন্য এর 1টি ইলেকট্রন প্রয়োজন। এক্ষেত্রে দুটি ক্লোরিন (CI) পরমাণু পরস্পর 1টি করে ইলেকট্রন শেয়ার করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ar(18) এর ইলেকট্রন বিন্যাস (1 s22 s22p63 s23p6) লাভ করে এবং Cl2 অণু গঠন করে।

উত্তর:

উদ্দীপকের 3X,6Y17E মৌল তিনটি যথাক্রমে Li(3),C(6) ও Cl(17)। সুতরাং, Y ও E মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগ CCl4, যা পানিতে অদ্রবণীয়। অপরদিকে X ও E মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগ LiCl , যা পানিতে দ্রবণীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

LiCl একটি আয়নিক যৌগ। সাধারণত আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগ LiCl কে পানিতে দ্রবীভূত করলে এটি ধনাত্মক Li+আয়ন ও ঋণাত্মক Clআয়নে বিশ্লিষ্ট হয়। ধনাত্মক Li+ আয়নকে ঘিরে পোলার পানি অণুর ঋণাত্মক মেরু OHআকৃষ্ট হয় এবং ঋণাত্মক Clআয়নকে ঘিরে পানির ধনাত্মক মেরু H+আকৃষ্ট হয়। LiCl যৌগের ল্যাটিশ শক্তির মান কমতে থাকে এবং হাইড্রেশন শক্তির মান বৃদ্ধি পায়। ল্যাটিশ শক্তি অপেক্ষা হাইড্রেশন শক্তির মান এক সময় বেশি হয় এবং LiCl যৌগটি পানিতে দ্রবণীয় হয় ।

অপরদিকে, CCl4 একটি অপোলার সমযোজী যৌগ। এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক আয়ন নেই। তাই এটি পোলার পানি ( Hδ+O2δHδ+ ) অণু দ্বারা আকৃষ্ট হয় না বলে CCl4 পানিতে অদ্রবণীয়।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(X, Y, E…’ সিলেট বোর্ড ২০২৫ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”