A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের ছকটি পর্যায়…’ কুমিল্লা জিলা স্কুল ২০২৬ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৬🏢 প্রতিষ্ঠান: কুমিল্লা জিলা স্কুল📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ- 

A, B, C, D, E প্রতীকী অর্থে ব্যবহৃত। প্রচলিত মৌলের কোনো প্রতীক নয়।

উত্তর:

যৌগ বা অণুর নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে।

উত্তর:

যে সকল d-ব্লক মৌলের স্থায়ী আয়নে d-অরবিটালের ইলেকট্রন বিন্যাস d 19 হয় তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। এক্ষেত্রে Sc এর স্থায়ী আয়ন Sc3+, এর ইলেকট্রন বিন্যাস হলো-

Sc3+(30)1 s22 s22p63 s23p63 d104 s0

যেহেতু d অরবিটালের ইলেকট্রন বিন্যাস d199 নয়, d অরবিটাল 10 টি eদ্বারা পূর্ণ রয়েছে। তাই Sc কে অবস্থান্তর মৌল বলা হয় না।

উত্তর:

উদ্দীপকের A মৌলটি হাইড্রোজেন (H), যা পর্যায় সারণিতে গ্রুপ1 এ অবস্থান করে। H মৌলটি গ্রুপ-1 এ অবস্থান করার পক্ষে যুক্তিসহ ব্যাখ্যা করা হলো-

১. যোজ্যতা ইলেকট্রন : গ্রুপ-1 এর মৌলগুলোর ন্যায় H পরমাণুরও যোজ্যতা ইলেকট্রন সংখ্যা-।। যেমন-

H1s1

Li1 s22 s1

Na1 s22 s22p63 s1

২. যোজনী : গ্রুপ-1 এর মৌলসমূহের যোজনী ।। কারণ এরা একটিমাত্র একযোজী পরমাণুর সাথে যুক্ত হতে পারে। অপরদিকে H পরমাণুরও যোজনী 1।

৩. ধাতব হ্যালাইড গঠন : গ্রুপ-1 এর ধাতব মৌলের ন্যায় H পরমাণুও হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালাইড যৌগ গঠন করে।

H2+X22HX

2Na+X22NaX

৪. বিজারণ ধর্ম : গ্রুপ-। এর মৌলগুলোর ন্যায় H পরমাণু e- ত্যাগ করতে পারে। অর্থাৎ বিজারণ ধর্ম প্রদর্শন করে।

HH++e

NaNa++e

উত্তর:

উদ্দীপকের D ও E মৌলদ্বয় যথাক্রমে সালফার (S) এবং ফ্লোরিন (F)। সুতরাং DE4DE2 যৌগদ্বয় যথাক্রমে SF4 এবং SF2 । এদের মধ্যে SF4 অষ্টক নিয়মের ব্যতিক্রম বন্ধন গঠনের মাধ্যমে ব্যাখ্যা করা হলো-

যা উদ্দীপকের Z ও X মৌল দুটি যথাক্রমে সালফার (S) ও ফ্লোরিন (F)। কেননা 16 ও 9 প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যাবিশিক্ট মৌলদ্বয় যথাক্রমে S ও F। সুতরাং ZX2 ও ZX4 যৌগ দুটি যথাক্রমে SF2SF4 । এদের মধ্যে SF2 অস্টক নিয়ম মেনে চলে কিন্তু SF4 অষ্টক নিয়ম পালন করে না। নিচে তা বিশ্লেষণ করা হলো-
S(16) ও F(9) পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই,

S(16)1s22s22p63s23px23py13pz1
S(16)1s22s22p63s23px13py13pz13dxy1
F(9)1s22s22px22py22pz1

S এর যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন আছে। অষ্টক পূরণের জন্য S পরমাণুর 2টি ইলেকট্রন প্রয়োজন। অপরদিকে F পরমাণুর যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন আছে এবং অষ্টক পূরণের জন্য 1টি ইলেকট্রন প্রয়োজন। এজন্য S পরমাণু দুটি F পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়ে অষ্টক পূরণ করে। ফলে SF2 অণু গঠন করে। এক্ষেত্রে S ও F উভয়ের শেষ কক্ষপথে ৪টি ইলেকট্রন বিন্যাস লাভ করে। সুতরাং SF2 অষ্টক নিয়ম মেনে চলে।

অপরদিকে, SF4 অণুটি অষ্টক নীতি মেনে চলে না। SF4 অণুর গঠন হতে দেখা যায়, 4টি F এর শেষ কক্ষপথের 1টি বিজোড় ইলেকট্রন S এর 4টি বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করে SF4 সমযোজী যৌগ গঠন করে। ফলে F এর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রনের বিন্যাস লাভ করলেও S এর 10 টি ইলেকট্রনের বিন্যাস লাভ করে যা অষ্টক নিয়মের ব্যতিক্রম। এজন্য SF4 যৌগ গঠনে F অষ্টক নিয়ম মেনে চললেও S তা মেনে চলে না।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের ছকটি পর্যায়…’ কুমিল্লা জিলা স্কুল ২০২৬ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”