A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘স্লাইড ক্যালিপার্সের সাহায্যে…’ যশোর বোর্ড ২০২৩ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ 2.5cm ও ভার্নিয়ার সমপাতন 15 পাওয়া গেল। যেখানে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 mm।

উত্তর:

কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে।

উত্তর:

আমরা জানি, দুই বা ততোধিক মৌলিক রাশি থেকে যে রাশি পাওয়া যায় তাকে লব্ধ রাশি বলে।

দেখা যাচ্ছে, ভর, সরণ এবং সময় এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে কাজ পাওয়া যায়। তাই কাজ একটি লব্ধ রাশি।

উত্তর:

উদ্দীপক হতে পাই,

প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, s = 1 mm

ভার্নিয়ার ধ্রুবক, VC =0.005 cm=0.05 mm

আমরা জানি,

বা, VC=sn
বা, n=sVC=1 mm0.05 mm=20

অতএব ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা 20।

আবার, আমরা জানি,
ভার্নিয়ার ধ্রুবক (VC) = প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য (s) – ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য।

∴ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য =sVC

=10.05
=0.95 mm

তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য =20×0.95=19mm=19× প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য।

অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ভাগের সমান। (Ans.)

উত্তর:

দেওয়া আছে,
প্রধান স্কেলের পাঠ, M=2.5 cm
ভার্নিয়ার সমপাতন, V=15
ভার্নিয়ার ধ্রুবক, VC =0.05=0.005 cm

 

আমরা জানি, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য,

a=M+V×VC
=2.5+15×0.005=2.575 cm

ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল =6a2=6×(2.575)2

=39.78375 cm2

এখানে, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3%

সুতরাং দৈর্ঘ্যের সর্বোচ্চ মান হতে পারে =2.575+2.575×3100

=2.65225 m

এবং দৈর্ঘ্যের সর্বনিম্ন মান হতে পারে =2.5752.575×3100

=2.49775 cm

আবার, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সর্বোচ্চ মান =6×(2.65225)2

=42.20658 cm2

এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সর্বনিম্ন মান =6×(2.49775)2

=37.43253 cm2

চূড়ান্ত ত্রুটি : | 39.7837542.20658 | =2.42283 cm2
[সর্বোচ্চ মান নিয়ে]
অথবা, |39.7837537.43253|=2.35122 cm2
[সর্বনিম্ন মান নিয়ে]
∴ বড় মান নিয়ে চূড়ান্ত ত্রুটি =2.42283 cm2

=2.4228339.78375×100%=6.09%<7%

গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ।

15 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘স্লাইড ক্যালিপার্সের সাহায্যে…’ যশোর বোর্ড ২০২৩ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”