A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শব্দের তরঙ্গদৈর্ঘ্য 1.7…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ১২🏫 বোর্ড: কুমিল্লা শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

শব্দের তরঙ্গদৈর্ঘ্য 1.7 m এবং উৎস হতে প্রতিফলকের দূরত্ব 16 m.

উত্তর:

ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় তাকে টিম্বার বলে।

উত্তর:

কোনো মাধ্যমে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। যেহেতু তামা কঠিন পদার্থ এবং পানি তরল পদার্থ সেহেতু তামার ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা নিশ্চিতভাবে বেশি। এ কারণে তামায় শব্দের বেগ পানি অপেক্ষা বেশি। অর্থাৎ পানি ও তামায় শব্দের বেগ ভিন্ন।

উত্তর:

এখানে, T+T+12 T=0.0125 s

বা, 2.5 T=0.0125 s

বা, T=0.01252.5 s=5×103 s

তরঙ্গটির কম্পাঙ্ক, f=1 T=15×103 s=200 Hz 

অতএব, উদ্দীপকের তরঙ্গটির কম্পাঙ্ক 200 Hz .

উত্তর:

এখানে, শব্দের তরঙ্গদৈর্ঘ্য, λ=1.7 m

উৎস হতে প্রতিফলকের দূরত্ব, d=16 m

‘গ’ হতে পাই, শব্দের কম্পাঙ্ক, f=200 Hz

শব্দের বেগ, v=fλ=1.7 m×200 Hz=340 m s1

মনে করি, S উৎস থেকে প্রতিধ্বনি শুনতে প্রয়োজনীয় সময় t

আমরা জানি, 2 d=vt

বা, t=2 dv=2×16 m340 m s1 বা, t=0.09412 s

আমরা জানি, শব্দানুভূতির স্থায়িত্বকাল, t=0.1 s

যেহেতু, t<t সেহেতু প্রতিধ্বনি শোনা যাবে না।

অতএব, উদ্দীপকের S উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে না।

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শব্দের তরঙ্গদৈর্ঘ্য 1.7…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”