(i)
(ii)
যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে, তাকে মৌলের জারণ সংখ্যা বলে।
প্রোপিন যৌগটি লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে প্রোপিলিন প্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ায় লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বেগুনি বর্ণ বিনষ্ট হয়, যা দ্বারা দ্রবণের অসম্পৃক্ততা প্রমাণিত হয়।
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-
দর্শক আয়নবাদে বিক্রিয়াটি-
জারণ বিক্রিয়া :(ইলেকট্রন ত্যাগ)
বিজারণ বিক্রিয়া : (ইলেকট্রন গ্রহণ)
___________________________________________________________________
জারণ-বিজারণ বিক্রিয়া :
দর্শক আয়ন যোগে বিক্রিয়াটি-
যেহেতু বিক্রিয়াটিতে আয়ন ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। কাজেই বিক্রিয়াটি ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ঘটেছে।
উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-
প্রদত্ত বিক্রিয়ার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো-
তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটিতে ∆H এর মান ঋণাত্মক হওয়ায় এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং, তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ -এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ -এর উৎপাদন বেড়ে যাবে।
চাপের প্রভাব: লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, যে সকল উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ গ্যাসীয় এবং বিক্রিয়ায় আয়তনের পরিবর্তন ঘটে তাদের সাম্যাবস্থার উপর চাপের প্রভাব রয়েছে। বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (4) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। এক্ষেত্রে আয়তনের হ্রাসের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ -এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে অর্থাৎ -এর উৎপাদন হ্রাস পাবে।
