A. Nayanㅤ
A. Nayan
2 Jun 2026 (5 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) FeCl3+H2 S⟶FeCl2+HCl+S(ii)…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


📘 ক্লাস ৯ম–১০ম🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় রসায়ন📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৭ম অধ্যায় — রাসায়নিক বিক্রিয়া🔢 সৃজনশীল নং ৩৩🏢 প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

(i) FeCl3+H2 S⟶FeCl2+HCl+S
(ii) N2( g)+3H2( g)⇌2NH3( g);ΔH=−92 kJ/mol

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

রসায়ন · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে, তাকে মৌলের জারণ সংখ্যা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রোপিন (C3H6) যৌগটি লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4) দ্বারা জারিত হয়ে প্রোপিলিন প্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ায় লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বেগুনি বর্ণ বিনষ্ট হয়, যা দ্বারা দ্রবণের অসম্পৃক্ততা প্রমাণিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

FeCl3+H2 S⟶FeCl2+HCl+S

দর্শক আয়নবাদে বিক্রিয়াটি- Fe3++S2−⟶Fe2++S0

জারণ বিক্রিয়া :S2−⟶S+2e−(ইলেকট্রন ত্যাগ)
বিজারণ বিক্রিয়া :2Fe3++2e−⟶2Fe2+ (ইলেকট্রন গ্রহণ)
___________________________________________________________________
জারণ-বিজারণ বিক্রিয়া :S2−+2Fe3+⟶S+Fe2+

দর্শক আয়ন যোগে বিক্রিয়াটি-

2FeCl3+H2 S⟶2FeCl2+2HCl+S

যেহেতু বিক্রিয়াটিতে S2− আয়ন ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং Fe3+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। কাজেই বিক্রিয়াটি ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ঘটেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-

N2( g)+3H2( g)⇌Fe2NH3( g);ΔH=−92 kJ

প্রদত্ত বিক্রিয়ার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো-

তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটিতে ∆H এর মান ঋণাত্মক হওয়ায় এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং, তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। অর্থাৎ NH3-এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ NH3-এর উৎপাদন বেড়ে যাবে।

চাপের প্রভাব: লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, যে সকল উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ গ্যাসীয় এবং বিক্রিয়ায় আয়তনের পরিবর্তন ঘটে তাদের সাম্যাবস্থার উপর চাপের প্রভাব রয়েছে। বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (4) অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। এক্ষেত্রে আয়তনের হ্রাসের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ NH3-এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে অর্থাৎ NH3-এর উৎপাদন হ্রাস পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
3 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) FeCl3+H2 S⟶FeCl2+HCl+S(ii)…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৬ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”