A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘0.2 mm ব্যাসার্ধের…’ আনন্দ মোহন কলেজ ২০২৬ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — পদার্থের গাঠনিক ধর্ম🔢 সৃজনশীল নং ৮০🏢 প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

0.2 mm ব্যাসার্ধের একটি কৈশিক নলকে প্রথম ও দ্বিতীয় তরলে ডুবালে যথাক্রমে 4∘ এবং 140∘ স্পর্শকোণ তৈরি হয়। প্রথম ও দ্বিতীয় তরলের পৃষ্ঠটান যথাক্রমে 72×10−3Nm−1 এবং 465×10−3Nm−1 ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সংশক্তি বল হলো একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘর্ষণ বল ও সান্দ্র বলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না কিন্তু সান্দ্র বলের মান প্রবাহীর স্তরদ্বয়ের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। প্রবাহী গতিশীল হলেই কেবল সান্দ্রতা বল ক্রিয়া করে। অপরপক্ষে দুটি কঠিন পদার্থ স্থির হলেও তাদের মধ্যে ঘর্ষণ বল থাকে। তাছাড়া ঘর্ষণ বল কঠিন পদার্থের জন্য প্রযোজ্য কিন্তু সান্দ্র বল তরল ও বায়বীয় পদার্থের জন্য প্রযোজ্য। সুতরাং, ঘর্ষণ বল ও সান্দ্র বল এক নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুসারে, প্রথম তরলের পৃষ্ঠটান, T=72×10−3Nm−1

সুতরাং, তরলটি হলো পানি যার ঘনত্ব, ρ=1000 kg m−3

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

কৈশিক নলের ব্যাসার্ধ, r=0.2 mm=0.2×10−3 m.

স্পর্শকোণ, θ=4∘

ধরি, m kg প্রথম তরল কৈশিক নলে h উচ্চতায় উঠে।

আমরা জানি, T=hrpg2cos⁡θ

বা, h=2 Tcos⁡θrρ g=2×465×10−3×cos⁡140∘0.2×10−3×13.6×103×9.8

=0.0733 m=7.33 cm 

আবারআবার,m=2πr Tcos⁡θ g

=2π×0.2×10−3×72×10−3×cos⁡4∘9.8

 =9.2×10−6 kg

অতএব, কৈশিক নলে 9.2×10−6 kg প্রথম তরল 7.33 cm উচ্চতায় উঠে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের দ্বিতীয় তরলের পৃষ্ঠটান, T=465×10−3Nm−1

সুতরাং, তরলটি হলো পারদ যার ঘনত্ব, ρ=13.6×103 kg m−3

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

কৈশিক নলের ব্যাসার্ধ, r=0.2 mm=0.2×10−3 m

স্পর্শকোণ, θ=140∘

ধরি, কৈশিক নলে দ্বিতীয় তরলের উত্থান বা পতন h।

আমরা জানি, T=hrpg2cos⁡θ

h=2 Tcos⁡θrρ g=2×465×10−3×cos⁡140∘0.2×10−3×13.6×103×9.8
=0.0267 m=−2.67 cm

অর্থাৎ, কৈশিক নলে দ্বিতীয় তরলের অবনমন 2.67 cm 'গ' হতে প্রাপ্ত, কৈশিক নলে প্রথম তরলের উত্থান 7.33 cm অতএব, উদ্দীপকের কৈশিক নলে তরলের উত্থান বেশি হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘0.2 mm ব্যাসার্ধের…’ আনন্দ মোহন কলেজ ২০২৬ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”