| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘0.24 m ব্যাসের…’ ২০২৪ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

0.24 m ব্যাসের একটি গোলাকৃতি পরিবাহীর পৃষ্ঠে 33.3 × 10-9 C চার্জ দেয়া হলো।
নিচের বর্তনীরে C1 = 2μF, C2 = 2μF, C3 = 4μF, C4 = 8μF। 150 Volt বিভব পার্থক্যের তড়িৎ উৎস প্রথমে A ও B বিন্দুর মাঝে এবং পরবর্তীতে A ও D বিন্দুর মধ্যে সংযুক্ত করা হয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শন যন্ত্রে যে ধাতব পাতের ওপর আলোক রশ্মি আপতিত করে আলোক তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয়, ঐ পাত ন্যূনতম যে ধনাত্মক বিভবে রাখলে আলোক তড়িৎ প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাকে নিবৃত্তি বিভব বলে।
বস্তুর বেগ আলোর বেগের তুলনায় যত কম হবে তত বস্তুর গতিশীল ভর ও স্থির ভরের মধ্যে ব্যবধান কম হবে।
আপেক্ষিক তত্ত্ব অনুসারে,
v = বস্তুর বেগ
m = গতিশীল ভর
m0 = স্থির ভর
এখন vc হলে v কে উপেক্ষা করা যায় সেক্ষেত্রে m = m0 হবে। অর্থাৎ m - m0 = 0
সুতরাং,
বস্তুর বেগ আলোর বেগের তুলনায় যত কম হবে আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর গতিশীল ভর ও স্থির ভরের ব্যবধান কম হবে।
এখানে,
D = 0.24 m
R = 0.12 m
q = 33.3 × 10-9 C
গোলকের কেন্দ্র হতে 0.5 m দূরত্বে তড়িৎ প্রাবল্য,
আবার,
0.03m যেহেতু গোলকের অভ্যন্তরে অবস্থিত তাই প্রাবল্য E = 0
এখন,
0.5m দূরত্বে তড়িৎ বিভব,
এবং 0.03m দূরত্বে তড়িৎ বিভব,
Ans.
150 V এর তড়িৎ উৎস A ও B বিন্দুতে সংযুক্ত করলে C2, C3, C4 ধারকত্রয় শ্রেনীতে এবং এদের তুল্য ধারক C এর সাথে সমান্তরালে থাকে।
শ্রেনীতে যুক্ত C2, C3 ও C4 এর তুল্য ধারকত্ব, Cs1 হলে,
আবার,
সমান্তরালে যুক্ত Cs1 ও C1 এর তুল্য ধারকত্ব Cp1 হলে,
এখানে,
সঞ্চিত শক্তি EAB হলে,
আবার,
তড়িৎ উৎসটিকে A ও D বিন্দুর মধ্যে যুক্ত করলে C1 ও C2 এবং C3 ও C4 ধারকদ্বয় শ্রেনীতে এবং এদের তুল্য ধারকদ্বয় সমান্তরালে যুক্ত।
আবার,
এখন,
Cs1 ও Cs2 সমান্তরালে যুক্ত।
এক্ষেত্রে,
সঞ্চিতশক্তি
∴ EAD>EAB
অর্থাৎ, তড়িৎ উৎসকে A ও D বিন্দুর মধ্যে সংযুক্ত করলে অধিক শক্তি সঞ্চিত হবে।