A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘0.250 kg ভরের…’ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৭৭📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

0.250 kg ভরের কোনো বস্তুকে 75 cm লম্বা একটি সুতার সাহায্যে অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। এটি স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে ঘোরা আরম্ভ করে 3 মিনিট পর থেকে প্রতি মিনিটে 180 বার করে ঘুরছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো দৃঢ় বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটির মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরবার যে প্রবণতা সৃষ্টি হয় তাকে বলের ভ্রামক বা টর্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সংঘর্ষের আগে ও পরে দুটি বস্তুর গতিশক্তির সমষ্টি অপরিবর্তিত থাকে সেই সংঘর্ষকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

আমরা জানি,

 

১ম বস্তুর বেগ (সংঘর্ষের পর), v1=m1−m2m1+m2×v01+2m2m1+m2×v02

 

২য় বস্তুর বেগ (সংঘর্ষের পর), v2=2m1m1+m2×v01+m2−m1m1+m2×v02

 

যদি বস্তু দুটির ভর সমান অর্থাৎ, m1=m2 হয়

 

তবে, v1=v02 এবং v2=v01

 

অর্থাৎ, সমান ভরের বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পর বস্তু দুটি বেগ বিনিময় করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বস্তুর ভর, m = 0.25kg

 

সুতার দৈর্ঘ্য, r = 75cm = 0.75m

 

∴ বস্তুটির জড়তার ভ্রামক,

I=mr2=0.25×(0.75)2=0.140625 kg m2

 

বস্তুটির আদি কৌণিক বেগ,, ω0=0

 

বস্তুটির শেষ কৌণিক বেগ, ω=2π×18060=6πrads−1

 

সময়, t=3 min=180 s

 

∴ কৌণিক ত্বরণ, α=ω−ω0t=6π180=π30rads−2

 

ক্রিয়াশীল টর্ক, τ= ?

 

আমরা জানি, ' τ=Iα=0.140625×π30=0.014726Nm

 

অতএব, বস্তুটির ওপর 0.014726 Nm টর্ক ক্রিয়া করছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, কৌণিক বস্তুটির ত্বরণ, α=π30rads−2

 

টর্ক, τ=0.014726Nm

 

3 min পর বস্তুর কৌণিক বেগ, ω3=6πrads−1

 

∴5 min পর বস্তুর কৌণিক বেগ,

 

ω5=ω0+αt=0+π30×300=10πrad s−1

 

3 min থেকে 5 min-এ বস্তুর অতিক্রান্ত কৌণিক সরণ θ হলে,

 

ω52=ω32+2αθ

 

বা, θ=ω52−ω322α=(10π)2−(6π)22×π30=960πrad

 

সুতরাং, 3 min থেকে 5 min-এ কৃতকাজ,

 

W=τθ=0.014726×960π=44.413 J

 

আবার, 3 min থেকে 5 min-এ গতিশক্তির পরিবর্তন,

 

ΔEk=12I(ω52−ω32)=12×0.140625×{(10π)2−(6π)2}=44.413 J

 

সুতরাং, উদ্দীপকের বস্তুটির 3 min পর থেকে 5 min পর্যন্ত মোট কৃতকাজ এবং মোট গতিশক্তির পরিবর্তন সমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘0.250 kg ভরের…’ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”