A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘0.5 L আয়তনের…’ বরিশাল বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৬৯🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

0.5 L আয়তনের একটি ফ্লাস্কে 0.105 molPCl5, 0.045 molCl2 এবং 0.045 molPCl3 মিশ্রিত করা হলো। 250∘C তাপমাত্রায়-

PCl5(g)⇌PCl3(g)+Cl2(g)

বিক্রিয়ার Kc=4.2×10−2 mol/L

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরমানুর মধ্যকার যে আকর্ষন বলের কারনে পরমানু পরস্পরের সাথে যুক্ত হয়ে অনু গঠন করে পরমানুর মধ্যকার এই আকর্ষন বলকে রাসায়নিক বন্ধন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টির সময় যখন একটি পরমাণু একজোড়া ইলেকট্রন দান করে কিন্তু উভয় পরমাণু বা আয়ন সেই একজোড়া ইলেকট্রন সমভাবে শেয়ার করে বন্ধন সৃষ্টি করে তাকে, সন্নিবেশ বন্ধন বলে। NH4+ আয়নে NH3 অণু ও H+ আয়নের মধ্যে সন্নিবেশ বন্ধন সৃষ্টি হয়।
NH3 ও H+ এর মধ্যে গঠিত সন্নিবেশ বন্ধন নিম্নরূপ :

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
ফ্লাস্কের আয়তন, V=0.5 L
প্রাথমিক অবস্থায় PCl5 এর মোল সংখ্যা, n(PCl5)=0.105 mol
প্রাথমিক অবস্থায় PCl3 এর মোল সংখ্যা, n(PCl3)=0.045 mol
প্রাথমিক অবস্থায় Cl2 এর মোল সংখ্যা, n(Cl2)=0.045 mol
সাম্যাবস্থায় PCl5 এর ঘনমাত্রা, [PCl5]eq=0.2065 mol L−1

প্রাথমিক ঘনমাত্রা নির্ণয়:
[PCl5]i=0.105 mol0.5 L=0.21 mol L−1

[PCl3]i=0.045 mol0.5 L=0.09 mol L−1

[Cl2]i=0.045 mol0.5 L=0.09 mol L−1

ঘনমাত্রার পরিবর্তন:
বিক্রিয়ার সমীকরণ হতে পাই,
PCl5(g)⇌PCl3(g)+Cl2(g)
অর্থাৎ, 1 molPCl5 বিয়োজিত হলে 1 molPCl3 এবং 1 molCl2 উৎপন্ন হয়।
এখানে PCl5 এর বিয়োজিত ঘনমাত্রা:
x=(0.21−0.2065) mol L−1=0.0035 mol L−1

অন্য দুইটি উপাদানের সাম্যাবস্থার ঘনমাত্রা:
যেহেতু PCl5 এর ঘনমাত্রা 0.0035 mol L−1 হ্রাস পেয়েছে, তাই উৎপাদসমূহের ঘনমাত্রা সমপরিমাণ বৃদ্ধি পাবে।
সাম্যাবস্থায় [PCl3]eq=(0.09+0.0035) mol L−1=0.0935 mol L−1
সাম্যাবস্থায় [Cl2]eq=(0.09+0.0035) mol L−1=0.0935 mol L−1

সাম্যমিশ্রণে PCl3 এবং Cl2 উভয়ের ঘনমাত্রা 0.0935 mol L−1।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে, তা জানার জন্য প্রথমে আমাদের বিক্রিয়াটির প্রারম্ভিক অবস্থার বিক্রিয়া অনুপাত বা রিঅ্যাকশন কোশেন্ট (Qc) নির্ণয় করতে হবে। এরপর প্রাপ্ত Qc-এর মানের সাথে সাম্য ধ্রুবক (Kc)-এর মানের তুলনা করে বিক্রিয়ার দিক নির্ধারণ করা যাবে।

দেওয়া আছে:
ফ্লাস্কের আয়তন, V=0.5 L
প্রারম্ভিক অবস্থায় PCl5 এর মোল সংখ্যা, n(PCl5)=0.105 mol
প্রারম্ভিক অবস্থায় PCl3 এর মোল সংখ্যা, n(PCl3)=0.045 mol
প্রারম্ভিক অবস্থায় Cl2 এর মোল সংখ্যা, n(Cl2)=0.045 mol
সাম্য ধ্রুবক, Kc=4.2×10−2 mol L−1

উপাদানসমূহের প্রারম্ভিক ঘনমাত্রা:
'গ' হতে পাই-
[PCl5]=0.21 mol L−1

[PCl3]=0.09 mol L−1

[Cl2]=0.09 mol L−1

বিক্রিয়া অনুপাত (Qc) নির্ণয়:
প্রদত্ত বিক্রিয়াটির জন্য বিক্রিয়া অনুপাতের সমীকরণ হলো:
Qc=[PCl3][Cl2][PCl5]

Qc=0.09×0.090.21 mol L−1 ( মান বসিয়ে পাই )

Qc=0.00810.21 mol L−1

Qc=0.03857 mol L−1

প্রায়Qc=3.86×10−2 mol L−1 (প্রায়)

বিশ্লেষণ ও সিদ্ধান্ত:
উদ্দীপকে দেওয়া আছে, Kc=4.2×10−2 mol L−1
আমাদের প্রাপ্ত মান, Qc=3.86×10−2 mol L−1
তুলনা করে দেখা যায়, Qc<Kc

বিক্রিয়ার দিক নির্ণয়ের শর্তাবলী:
যদি Qc=Kc হয়, তবে বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকে।
যদি Qc<Kc হয়, তবে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য সম্মুখ দিকে (ডান দিকে) অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে।
যদি Qc>Kc হয়, তবে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে (বাম দিকে) অগ্রসর হবে।

যেহেতু উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে প্রারম্ভিক ঘনমাত্রা দ্বারা প্রাপ্ত Qc-এর মান Kc-এর চেয়ে ছোট (Qc<Kc), তাই সাম্যাবস্থা অর্জনের জন্য বিক্রিয়াটি সম্মুখ দিকে বা ডান দিকে অগ্রসর হবে। অর্থাৎ, সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত আরও বেশি পরিমাণ PCl5 বিয়োজিত হয়ে PCl3 ও Cl2 উৎপন্ন করতে থাকবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘0.5 L আয়তনের…’ বরিশাল বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”