A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘0.5MCH3COOH ও 0.5MCH3COONa…’ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৬০📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

0.5MCH3COOH ও 0.5MCH3COONa নিয়ে 1 L বাফার দ্রবণ প্রস্তুত করা হলো। (Ka=1.8×10−5)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দ্রবণে উপস্থিত কোনো এসিডের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ঐ এসিডের বিয়োজন মাত্রা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

HF ও HCI এর মধ্যে HCI তীব্র এসিড। কারণ হাইড্রাসিডগুলোর ক্ষেত্রে অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে সাথে প্রোটন (H+) ত্যাগের প্রবণতা বৃদ্ধি পায়। ফলে অম্লের তীব্রতা বৃদ্ধি পায়। HF ও HCI যৌগদ্বয়ের অ্যানায়ন F- ও CI-। F- অপেক্ষা CI- আয়নের আকার বড় হওয়ায় HCI এসিড HF অপেক্ষা তীব্র এসিড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

[CH3COOH]=0.5[CH3COONa]=0.5MpKa=−log⁡Ka=−log⁡(1.8×10−5)=4.745pH=?

হেন্ডারসন হেসেলবাখ সমীকরণ মতে,

pH=pKa+log⁡[CH3COONa][CH3COOH]=4.745+log⁡(0.50.5)=4.745

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

NaOH একটি সবল ক্ষার যা দুর্বল CH3COOH এর সাথে বিক্রিয়া করবে।

CH3COOH+NaOH⟶CH3COONa+H2O

অর্থাৎ 0.02 mol NaOH 0.02 mol CH 3 COOH কে রূপান্তর করবে

CH3COONa এ ।

নতুন ঘনমাত্রা, [CH3COOH]=(0.5−0.02)M=0.48M

[CH3COONa]=(0.5+0.02)M=0.52M

এখানে,

Ka=1.8×10−5

হেন্ডারসন হেসেলবাখ সমীকরণ মতে

pH=pKa+log⁡[CH3COONa][CH3COOH]=log⁡Ka+log⁡(0.520.48)=−log⁡(1.8×10−5)+0.035∴pH=4.78

যেহেতু পূর্বের pH ছিল 4.75 (গ থেকে) এবং বর্তমান pH 4.78 তাই pH মান খুব সামান্য (4.78 - 4.745 = 0.035) বৃদ্ধি পেয়েছে। কাজেই উদ্দীপকের মিশ্রণে 0.02 M NaOH যোগ করলেও pH মানের তেমন প্রভাব পড়ে না। এজন্য মিশ্রণটি বাফার হিসেবে কাজ করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘0.5MCH3COOH ও 0.5MCH3COONa…’ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”